Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    4 years, 6 months ago

    “ওরা থাকুক এখানে”
    রুবা”

    ধূলোর মেঘ উড়িয়ে আসলো পথিক,
    তেষ্টার কাছে হার মেনে থেমে গেলো সে।
    সেই শান বাঁধানো পুকুর ঘাটের সামনে!
    পৌঁছে গেলো একদম জলের কাছে।
    অঞ্জলী ভরে জল গায়ে ছিটালো,
    ঢক্ ঢক্ করে বুকের তেষ্টা মিটালো,
    তারপর !পা ধুয়ে নিলো সে সুমিষ্ট জলে।
    উঠে দাঁড়ালো যখন চলে যাবে বলে,
    জল যেনো বললো তাহারে পিছু ডেকে,
    হে পথিক, আমায় এতো কাজে লাগালে!
    বিনিময়ে কিছু তো দাও মোরে ফিরিয়ে।
    অবাক পথিক চকিত হয়ে রয় চেয়ে,
    জবান যেনো বন্ধ হলো নিরুত্তরে।
    জল আছে কালে কালে সকলের তরে,
    বিনিময় কিছু হয়নাকি জলের পরে?
    এ কোন আচানক দাবি উঠিলো আজিকে!
    জল যদি চায় দাম লৌহ বন্যা বহিবে ধরাতে।
    ভেবে নিয়ে কহে শ্রান্ত পথিক এবারে,
    ক্ষমা করো ওগো সুহৃদ অধমেরে,
    সাধ্য কারো নেই তোমার বিনিময় বহিবে।
    জল হাসিয়া কয়, যাও পথিক বলিও সকলেরে,
    থাকবো আমি ওদের ধূলো -ময়লা বহিতে,
    ওরা থাকুক এখানে এভাবেই পরবাসী হয়ে।

    6
    11 Comments
Skip to toolbar