Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    • 4 years, 11 months ago

    বিশালতার উপমা”
    রুবা
    ১১/১২/২১

    বিশাল উর্ধ্ব গগণে,
    মাথা উঁচু করে তাকালে,
    হারাতে চাই নিজেরে,
    তার সে অথৈ গহ্বরে।
    পাখিরা তাহার বুকে,
    কিচিরমিচির করে নিশ্চিতে।
    এলোমেলো সে পথে,
    আনন্দে তারা মেতে উঠে।
    থাকবো তোমার বুকে,
    বলে একযোগে সকলে।
    বিশাল সে নীল বদনে,
    অহংকার জায়গা না ধরে।
    সাগর, পাহার, নদী, গাছে,
    হারে রে রে বলে গান ধরে।
    সেই সুরে ফুলগুলো সবে,
    আজ পাপড়ি মেলে নাচে।
    নতুন কুঁড়ি জেগে উঠে,
    ক্লান্ত সে দিনের শেষে।
    ছোট্ট খুকি মায়ের বুকে,
    আনন্দে মাথা গুঁজে।
    মায়ের স্নিগ্ধ ছোঁয়াতে,
    তাহার ললাট ভরে উঠে।
    এক আকাশের ছায়ায় সবে,
    হাজার বায়না বুকে ধরে।
    বিশাল আকাশ সে বায়নাতে,
    আপন সুখ খুঁজে ফেরে।
    এমনি এক সুখগীতি শুনে,
    সকল প্রাণ দুঃখ যায় ভুলে।
    সে হার না মানা গল্প জমে উঠে,
    গভীর রাতে পুঁথি পাঠের আসরে।

    6
    10 Comments
Skip to toolbar