-
নাজমুল হক জুয়েল and
Sadia Afrin are now friends
-
Nilufar Ghani and
Sadia Afrin are now friends
-
ভাবনার ভায়োলিন
তোমায় ভেবে অযুত সময়
নিঃসঙ্গতায় কাটে
তোমায় ভেবেই মধ্য প্রহর
অপরাহ্নে ছোটে।
তোমায় ভেবে বিকেল ছুঁয়ে
নিকষ সন্ধ্যা নামে
তোমায় ভেবে রাত্রি আসে
নীলচে তারার খামে।
তোমায় ভেবে গল্প জমাট
মনের গহীন কোণে
তোমায় ভেবে ক্লান্ত দুচোখ
নিযুত স্বপ্ন বোনে।
তোমায় ভেবে ভালোবাসায়
দিচ্ছি আমি ডুব
তোমায় ভেবেই উথাল-পাতাল
মনের মাঝে খুব!8 Comments -
বিজিত
সাদিয়া আফরিনআমার গোপন ইচ্ছেরা বাস্তবতার অপার স্রোতে যায় ভেসে
প্রতি রাতে স্বপ্নগুলো বালিশের কাছ থেকে ফিরে,
শিশির বিন্দু হয়ে মিলিয়ে যায় ভোর হবার অনেক আগে
কথাগুলো শব্দহীন এলোমেলো ভেসে বেড়ায় মনের ইথারে
কবিতারা ছন্দহীন ঘুরপাক খায় ভুল শহরে
কষ্টগুলো জমতে থাকে দীর্ঘশ্বাসের উষ্ণ প্রসবনে
কান্নাগুলো জড়ো হয়ে নদী হয়…Read More8 Comments -
চিহ্ন
সাদিয়া আফরিনহাসিটুকু থাক
কথাটুকু থাক
দৃষ্টি পড়ে থাক নয়নে
কোটি ছায়াপথ
শত মায়াপথ
অস্তাচলে তুমি বিহনেধুলোমাখা পথ
ভাঙা মনরথ
ধু ধূ পড়ে থাক বিজনে
সবুজে ঘেরা বন
একাকী শালবন
ভিজে যাক অঝোর শ্রাবণেস্মৃতিটুকু থাক
ছায়া ফেলে যাক
নীলাভ মেঘের গগনে
বেদনা স্নাত
হৃদয়ের ক্ষত
পুড়ছে অন্ত দহনে5 Comments
Friends
Mhr Kanchan
@mhr-kanchan
Md Saifullah Sarkar Atik
@md-saifullah-sarkar-atik
Arshad Chowdhury
@arshad-chowdhury
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Nilufar Ghani
@nilufar-ghani
Nusrat Mithila
@nusrat-mithila
Ryu Jin
@ryu-jin
gokuvegeta gokuvegeta
@gokuvegeta
Muhammad Raihan Chowdhury
@muhammad-raihan-chowdhury



খুব সুন্দর। অভিনন্দন।