তুলট | শেখ মোঃ মহিউদ্দিন সজীব | Activity
শেখ মোঃ মহিউদ্দিন সজীব and মো আসিফ মাহমুদ are now friends
শেখ মোঃ মহিউদ্দিন সজীব and Nayra tasin are now friends
শেখ মোঃ মহিউদ্দিন সজীব and Sabbir Shuvo are now friends
শেখ মোঃ মহিউদ্দিন সজীব and D K MAHANTA are now friends
শেখ মোঃ মহিউদ্দিন সজীব and Umme Tabassum Taiyeba are now friends
ভালবাসার সম্পর্কগুলো অনেক আলাদা, অনেক হৃদয়স্পর্শী। আবার সেই সম্পর্কের অবহেলাগুলো খুব বেদনাদায়ক, খুব কষ্টকর। সব সম্পর্কে কম-বেশী দুঃখ থাকে, কষ্ট থাকে। কষ্টের অনুভূতি ছাড়া কখনো সম্পর্ক গভীর হয়না, সম্পর্কের আসল মর্যাদা বুঝা যায়না। সেটি হতে পারে পরিবারের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, কিংবা প্রিয় মানুষটির সাথে বাঁধা অবুঝ সম্পর্ক।
অবুঝ বললাম কারণ, এই সম্পর্ক কোন লজিক মানেনা, কোন বাস্তবতা মানেনা, এই সম্পর্কের সিদ্ধান্তগুলো সবসময় মন থেকে নিতে হয়, আর অবচেতন মন কখনো আমাদের ভুল সিদ্ধান্ত দেয়, কখনো সঠিক সিদ্ধান্ত দেয়।
সবার জীবনেই একটা সম্পর্ক প্রয়োজন, আর একটি টেককেয়ার করার মত মানুষ, সেই মানুষটি হতে পারে আপনার জীবন সঙ্গী, আপনার বন্ধু। যে মানুষটি সারাটিজীবন আপনার পাশে থাকবে, আপনার মন খারাপের সময় মন ভাল করার সঙ্গী হবে, যে মানুষটি আপনার মুখে একটু হাসির জন্য অনেক কিছু করবে। যে মানুষটি আপনাকে কখনো কাঁদতে দিবেনা, কখনো হারিয়ে যেতে দেবেনা, কোন শর্ত আর অজুহাত ছাড়াই ছায়া হয়ে আপনার পাশে থাকবে।
ভালোবাসা কখনও হারায় না, ক্ষনিকের অগোচরে চলে যায় মাত্র।।।।।।
অবুঝ বললাম কারণ,…Read More
ভুল গল্পে, মিছে কল্পে,
গেছি ঢলে, আমি অল্পে!
কত বারণ, ঠেলে অকারণ,
সাজা পেয়েছি, ব্যাথা আমরণ।।।।
ভুল গল্পে, মিছে কল্পে,
গেছি ঢলে, আমি অল্পে!
কত বারণ, ঠেলে অকারণ,
সাজা পেয়েছি, ব্যাথা আমরণ।।।।
কাঁচের স্বপ্ন আমার ভেঙো না কঠিন আঘাতে,
বহু বিনিদ্র রাত গেছে কেটে রঙে সাজাতে।।।।
কাঁচের স্বপ্ন আমার ভেঙো না কঠিন আঘাতে,
বহু বিনিদ্র রাত গেছে কেটে রঙে সাজাতে।।।।
শেখ মোঃ মহিউদ্দিন সজীব and সাইমূম ইভান are now friends
শেখ মোঃ মহিউদ্দিন সজীব and __ariyan__ are now friends
শেখ মোঃ মহিউদ্দিন সজীব and Rejwana Khan are now friends
আমার হারানো ধ্রুবতারা, 
 যা হারিয়ে যায় তা আর ফেরে না।হারানো সময়,হারানো মানুষ,হারানো আনন্দ সবই কালের গর্ভে লীন হয়ে যায়।আমরা যতদিন এই পৃথিবীতে থাকি ততদিন কিছু ভাল আর খারাপ স্মৃতি নিয়ে বেঁচে থাকি।এক একটা হঠাৎ আসা মৃত্যুর খবর আমাদের সাময়িক উদাস করে দেয়।হয়তো সে আমাদের কেউ না,আবার হয়তো অনেক আপন! সে মৃত্যুর সংবাদে মনে হয় চিরতরে সবকিছু ছেড়ে চলে গেল একটা মানুষ।এই পৃথিবীর আলো হাওয়া সব ছেড়ে কোথায় যে গেল কেউ জানিনা।শুধু কল্পনা করি এক অন্ধকার জগতের।অজানা জগতের।সকলকেই তো চলে যেতে হবে।যে যাওয়ার আগাম খবর কেউ পাব না।বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল।পরিচিত কিছুই আর দেখতে পাবনা আমিও একদিন।ছুঁতে পারব না অনেক ভালবাসার মানুষকগুলোকে।এ কেমন নিয়ম কে জানে! 
  হঠাৎ মনে হল ঐ অন্ধকারের মাঝে চারদিক আলো করেই তো আমার ধ্রুবতারা লুকিয়ে আছে।তাহলে ঐ দূর আকাশের বুকে চলে গেলে হয়তো অনেক কাছ থেকে ধ্রুবতারা কে দেখতে পাব।সব দুঃখের অবসান ঘটিয়ে যদি চলে যাই ধ্রুবতারার কাছে?সে কি ফিরিয়ে দেবে আমাকে?সেদিন ও কি অন্য তারাদের নিয়ে মেতে থাকবে?এইসব ভাবতে-ভাবতে দেখলাম আজ ধ্রুবতারা আর লুকোচুরি খেলছে না। উদাস চোখে তাকিয়ে আছে আমার দিকে।মনে হল ধ্রুবতারার চোখে জল চিক্ চিক্ করছে।কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার চোখের কোণ বেয়ে।আমি হাত বাড়িয়ে মুছিয়ে দিলাম।আহা! মুক্তোর মতো মূল্যবান কয়েকবিন্দু অশ্রু।আমার ধ্রুবতারার চোখে জল! 
বললাম- 
'' ধ্রুবতারা তোমার চোখে জল কেন?'' 
ধ্রুবতারা তার সেই গম্ভীর গলাটা যথাসম্ভব নরম করে বলল- 
''তুমি মনে করো তোমার একারই যত কষ্ট তাই না?তুমি কিছুই জানোনা।এই যে দূর থেকে তোমার মান অভিমান দেখি,তোমার দুঃখ সাগরে সাঁতার দেওয়া দেখি।সেসব দেখে আমার এতো দূর থেকে কতটা কষ্ট হয় ভেবেছো কখনও?আকাশের দায়িত্ব আমার কাঁধে, তাই তো মাটির বুকে নেমে যেতে পারিনা।তাই ছুঁতে পারিনা তোমাকে প্রত্যহ।যখন তুমি ঘুমিয়ে পড়ো তখন এক ফাঁকে জানলা দিয়ে আমার আদুরে আলো তোমার মুখে মাখিয়ে দিয়ে যাই চুপি- চুপি।আমারও  তো ইচ্ছে হয় তোমার কাছেই আজীবন থাকি গভীর আদরে!কিন্তু আকাশের তারাকে যে মাটিতে নেমে আসতে নেই।আবার মাটি ছেড়ে তোমাকেও আকাশের বুকে চিরতরে চলে আসতে নেই।এসব নিয়মবিরুদ্ধ।আকাশের কাছে গেলে আর যে মাটি তোমাকে জায়গা দেবে না।তাই তো এই দূরত্ব।আমার সে কষ্টের তুমি কি বুঝবে?'' 
   আমি সত্যিই কিছু বুঝলাম না।ধ্রুবতারা কে তো সবাই চায় এতে তো অন্যায় কিছু নেই!মনে হল ধ্রুবতারা যেন বলছে- 
''সবাই ধ্রুবতারা কে চায়।ধ্রুবতারার আলো চায় সৌন্দর্য চায়, নাম চায়, খ্যাতি চায়।ধ্রুবতারার মন কজন চায়?ধ্রুবতারা কাকে চায় সে কথা কে ভাবে?কেউনা!'' 
কোন অকারণ দুঃখে আমার দুচোখে জলের ধারা নামল জানিনা।আসলে ধ্রুবতারা তো আমাদের না পাওয়া আশা আকাঙ্খার প্রতীক।আমাদের সব হারানো স্বপ্নের চিলেকোঠা ঘর।আমাদের আলোছায়া কার্নিশে পড়া একচিলতে সুখের রোদ।সেইই তো আমাদের মনের মানুষ।তবু- 
''আমার হয়েও আর হইল না।
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচাসোনা।
তারে ধরি ধরি মনে করি 
ধরতে গেলেম আর পেলেম না।'' 
তাই তো কেবলই তাকে ছুঁতে চাওয়ার বাসনা।যতই বাসনা প্রবল হয় ধ্রুবতারা আরো দূরে চলে যায়।কিছুতেই পাওয়া হয় না।এই না পাওয়া কে পাওয়ার বাসনাতেই আমাদের অনন্ত যাত্রা। 
মনে- মনে গভীর করে বললাম -' 
'আমি এ জন্ম, অন্য জন্ম, আগামী সমস্ত জন্মে তোমাকেই যে চাই ধ্রুবতারা।তোমার মনটা যে আমি বুঝি।আমার মনেই তুমি থেকো এমন করে।দূর থেকে ভালোবেসো।গভীর ঘুমের মাঝে তোমার আদুরে আলোর স্পর্শ দিও মাঝে-মাঝে।আর তো কিছু চাই না।''
''তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা।'' 
ইতি
আমার আমি।
আমার হারানো ধ্রুবতারা, 
 যা হারিয়ে যায় তা আর ফেরে না।হারানো সময়,হারানো মানুষ,হারানো আনন্দ সবই কালের গর্ভে লীন হয়ে যায়।আমরা যতদিন এই পৃথিবীতে থাকি ততদিন কিছু ভাল আর খারাপ স্মৃতি নিয়ে বেঁচে থাকি।এক একটা হঠাৎ আসা মৃত্যুর খবর আমাদের সাময়িক উদাস করে দেয়।হয়তো সে আমাদের কেউ না,আবার হয়তো অনেক আপন! সে মৃত্যুর সংবাদে মনে হয় চিরতরে সবকিছু ছেড়ে চ…Read More
আজকাল আমরা শুধুমাত্র কোন নির্দিষ্ট একজন মানুষের প্রতি মায়া এবং ভালোবাসা বরাদ্দ রাখি। তাদের এতটাই ভালোবাসি বা মায়ায় জড়াই যে, আমাদের পরিবার, বন্ধু-বান্ধব, এবং আশে পাশের মানুষদের প্রতি ধীরে ধীরে অনীহা চলে আসে। যত সময় যায় ততই মনে হতে থাকে এত পরিচিতি রাখার দরকার নেই। 
একটা সময় এসে আমরা প্রথমে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করি, পরে বন্ধু-বান্ধবের সাথে এবং তারপর একে একে পরিবারের সদস্যদের সাথে নিজেদের দূরত্ব বারাই। আর সেই নির্দিষ্ট জনের সাথে সারাদিন কথা, হাসি-ঠাট্টাতে মেতে থাকি। যেন জীবনে আর কাউকে লাগবেই না। কিন্তু আমরা হয়তো ভুলে যাই এই নির্দিষ্ট মানুষটি জীবনে আসার আগে পরিবার, বন্ধু-বান্ধব এবং আত্মীয়রাই পাশে ছিল। অতঃপর হঠাৎই যখন মানুষটির সাথে বিচ্ছেদ হয়ে যায় তখন রাজ্যের সকল একাকিত্ব এসে ভর করে। 
একেবারেই যখন আমরা আর মানুষটিকে ফিরে পাবার কোনো আশা খুঁজে পাইনা তখন হন্য হয়ে সেই বন্ধু-বান্ধব এবং পরিবারের সঙ্গ খুঁজি। শত কষ্টেও যখন পরিবার এবং বন্ধু-বান্ধব ছেড়ে যায় না তখন ভেতরে ভেতরে খুব আফসোস হয়, আফসোস হয় এই নিয়ে যে শুধু একজন মানুষের জন্য জীবনের এত গুরুত্বপূর্ণ কিছু মানুষদের থেকে আমারা নিজেদের গুটিয়ে রেখেছিলাম। 
জীবনের কোথাও না কোথাও নিজের জন্য অন্তত কিছুটা ভালোবাসা রাখা খুবই দরকার। কেননা এক সময়কার প্রিয় মানুষটা ছেড়ে চলে গেলেও যেন আমরা নিজেদের তুচ্ছ মনে না করি। নিজেদের প্রতি এই ভালোবাসা থেকেই আবারো উঠে দাঁড়ানোর শক্তি পাই।
সময় পরিবর্তনশীল। ভঙ্গুর হৃদয়ের এই মানুষগুলোর সময়ের সাথে নিজেকে মানিয়ে নেয়া, নিজস্ব একটা পরিচয় গড়ে তোলার মতো বীরত্ব আছে বলে আমার মনে হয় না। 
জীবন সুন্দর। যদি আমরা তাকে সঠিক ভাবে উপভোগ করতে পারি।
একটা সময় এসে আমরা প্রথমে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করি, পরে বন্ধু-বান্ধবের সাথে…Read More
হৃদপিন্ডেশ্বরী,
শিশির সিক্ত স্নিগ্ধ সকাল
কুয়াশার আবির মাখা,
কার্নিশে দাঁড়িয়ে চুল এলিয়ে
দিয়ো না তারে আর ধোকা!
কি ভাবনায় পড়ে গেলে তো! ভাবছ তুমি আবার আমায় কিভাবে ধোকা দিলে?
কিছু পঙক্তি ছন্দের তালে চলে আসে। যে পঙক্তির থাকেনা কোনো সত্যিকারের অর্থ।
অসময়ের চিরকুট বড্ড বেমানান তাইনা জয়ীতা! যেমন এই মুহূর্তে তোমার হাতের চিরকুট টি তোমায় কেমন অসস্তির মধ্যে ফেলে দিলো।
পৌষের শীতের রুক্ষতা কেমন যেন, অনেক টা বিষাদের মতো। যার অস্তিত্ব অনুভব করতে না চাইলেও অনুভূতিতে তা চলে আসে।
জয়ীতা,
শত শীত এলো গেলো, ভাবনার দুয়ার কি এখোনো খুলে রাখো!
এখনো কি তুমি ভোরের শিশিরে পা ভেজাও? স্নিগ্ধ ঘাসে খালি পায়ে হেটে বেড়াও?
আমি কিন্তু অনুভব করি। প্রতিটি ঘাসে লেগে থাকা কুয়াশা যখন তোমার পায়ের স্পর্শে নেতিয়ে পরে, পরোক্ষণে আবার তা সজীব হয়ে ওঠে। তুমি তখন আলতো হাতে সে কুয়াশাকে অনুভব করতে চাও।
এখনো কি তোমার শিউলির গাছে ফুল ফোটে? তার সুগন্ধে কি এখনো কেউ মাতাল হয়?
এখনো কি তুমি যত্ন হাতে শিউলির মালা গাঁথো?
সেই মালায় কি এখনো দেবোতা তুষ্ট হয়? তুমি কি এখনো সেই আপন মনে প্রার্থনায় তাকে চেয়ে যাও?
আচ্ছা জয়ীতা এখনো কি তুমি নিজেকে দেবি রুপে সাজাও? তোমার হাতে কি এখনো সেই কাচের চুড়ির বাজনা বাজে?
যে বাজনা শতবার শুনলেও কারো বিষাদ জাগবে না।
এখনো কি তোমার ললাটে লাল টিপের শোভা পায়?
দেবীর ন্যায় সেই ললাটে কি থাকে কারো ভালোবাসার চিহ্ন!
চোখ ভরে কি এখনো কাজল আঁক?
সেই চোখের চাউনি তে কি এখনো কেউ শত স্বপ্নের বীজ বোনে?
জয়ীতা সেই ভোরে স্নিগ্ধতা মাখা দেবী কি এখনো তোমার মাঝে জাগ্রত হয়?
যার মায়া ভরা সৌন্দর্যে এখনো কি কেউ মোহে পড়ে যায়?
রোজ ভোরে দেবী দর্শন সবার কি কপালে জোটে। কিন্তু আড়ালে আবছায়ে হৃদয়ে মন্দিরে দেবী যে ঠায় পায়। যেই দেবী শত বর্ষ পরেও মনিকোঠায় নিজ অবস্থানেই বিরাজমান থাকে।
তবে কিছু অভিমান ও সেখানে জায়গা করে নেই, তখন বলতে ইচ্ছে করে-
শত বছর শত রাত কাটিয়া
এসেছিলাম তোমার দ্বারে
বাহুডোরে তারে ডাকিয়া বলো
মনে পড়েনি কি তাহারে?
দেবী,
মনের মন্দিরে রেখে যারে সাজিয়ে
ভুলে কি থাকা যায়!
শত বিষাদ ভুলিতে পারিলেও
কিছু ব্যথা সেতো রয়।
আবারো কথা হবে কোনো এক চিরকুটে।
নামহীন গন্তব্যহীন চিরকুট কাউকে হয়ত বাঁচিয়ে রাখে।
ইতি,
নিলাভ্র।।
হৃদপিন্ডেশ্বরী,
শিশির সিক্ত স্নিগ্ধ সকাল
কুয়াশার আবির মাখা,
কার্নিশে দাঁড়িয়ে চুল এলিয়ে
দিয়ো না তারে আর ধোকা!
কি ভাবনায় পড়ে গেলে তো! ভাবছ তুমি আবার আমায় কিভাবে ধোকা দিলে?
কিছু পঙক্তি ছন্দের তালে চলে আসে। যে পঙক্তির থাকেনা কোনো সত্যিকারের অর্থ।
অসময়ের চিরকুট বড্ড বেমানান তাইনা জয়ীতা! যেমন এই মুহূর্তে তোমার হাতের চিরকুট টি তোমায় কেমন…Read More
সুপ্রিয়া,
সোনালী প্রভাতের রূপালী আভায় ভেসে ওঠে সুর্য কিরণ। চারিদিকে ছড়িয়ে পড়ে তার রৌদ্রময় রৌশনি। কলকাকলীতে মেতে উঠে সৃষ্টি কুল। অতঃপর সবাই প্রকৃতির অকূল সরোবরে হারিয়ে যায়, প্রয়োজনের তাগিদে। সৃষ্টির হারিয়ে যাওয়া এই সবুজের সমারোহে প্রোথিত গ্রামীণ পরিবেশের অনিমেষ শুভেচ্ছা নিবেন।  
কেমন আছেন আপনি? শ্রীযুক্ত সৌষ্ঠবে যিনি সৃজন করেছেন, তিনি নিশ্চয়ই আপনাকে ভালো রাখবেন।
খুব কী অবাক হচ্ছেন? আপনার নামে খামহীন এ চিঠি দেখে! নাকি ঘৃণাভরে প্রত্যাখ্যান করে চিঠির দিকে না তাকানোর পায়তারা খুঁজছেন? মনের অজান্তেই হয়তো বলবেন, কী প্রয়োজন ছিল এসব অযাচিত কথার সমাহার সাজানোর! 
প্রথমত. আমার নিজের দোষের স্বীকৃতি দিতে চাই যে, হঠাৎ করে আপনাকে আনফ্রেন্ড করে দেয়ার জন্যে। আশা রাখি, আপনার অবারিত মনের দয়াগুণে আমাকে ক্ষমা করবেন। দ্বিতীয়ত. আপনাকে আনফ্রেন্ড করার কোনো কারণ নেই, তবুও কেন করলাম? এর কোনো সদুত্তর আমার কাছে নেই। এবং নেই কোনো অজুহাতও। 
চিঠির এ পর্যায়ে এসে হয়তো ভাবছেন, এই কথাগুলো তো আমি ইনবক্সেও এসে বলতে পারতাম কিংবা বিকল্প পথে দূত পরিচালনা পূর্বক কথাগুলো আপনার কর্ণ কুহরে পৌছাতে পারতাম। কিন্তু কি জানেন! যখন আপনাকে আনফ্রেন্ড করছিলাম তখন হয়তো বিগড়ে যাওয়া মস্তিষ্কে কিছু মনে হয়নি, কিন্তু এখন খুবই অপরাধবোধ হচ্ছে। আর আমি এই অমার্জিত আচরণের কোনো সলিউশন বের করতে পারছি না। তাই অামার অব্যক্ত কথাগুলো কে চিঠিকারে আপনার ঠিকানায় প্রেরণ করলাম। 
পরিশেষে বলি; সর্বক্ষণ হাসিখুশি থাকবেন। আপনার ভালোবাসার মানুষদের সবসময় সুখি করে রাখবেন। শেষকথা, যদি হৃদয় থেকে আমার দেয়া ক্ষত মিঠে যায় তাহলে ফ্রেন্ডলিস্টে একটু জায়গা দিয়েন।
ইতি
সজীব।
সুপ্রিয়া,
কেমন আছেন আপনি? শ্রীযুক্ত সৌষ্ঠবে যিনি সৃজন করেছেন, তিনি নি…Read More
প্রিয় তুমি,
একরাশ তাজা রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা তোমায়। আমার শুভ্র আকাশে তুমি এক পশলা বৃষ্টি। মেঘকুঞ্জে আমার মনের রাণী হয়ে উড়ে বেড়াও প্রেম কুঠিরে। আমার সুখ-দুঃখ, আশা-ভরসার একমাত্র জায়গা তুমি। দুষ্টু-মিষ্টি-খুনসুটি আর অকারণ আবদার আর আমাকে খামচি দেওয়ার রাণীও শুধুই তুমি। ভালোবাসা কি তোমার সাথে পরিচয়ের আগে জানাই ছিলো না। তুমি এলে জীবনে, তারপর কিভাবে যেন ভালো লাগা, ভালোবাসার সংজ্ঞা তুমি হলে বুঝতেই পারিনি। আজ ভালো থাকা, হাসি-আনন্দে থাকা সবই তোমার জন্যে। দুনিয়ার যত আজব জিনিস শিখলাম সব তোমার থেকে। বৃষ্টি-বিলাস করা, দুঃখীকে আপন করার শক্তি শিখলাম তোমার থেকে। ভোরে খালি পায়ে হাঁটার যে মজা তাও জানলাম, বুঝলাম তোমার থেকে। রাস্তার পাশে টং দোকানে দাঁড়িয়ে চা খাওয়ার মজা উপলব্ধি করলাম, তাও তোমার থেকে শিখা। কলেজ ফাঁকি দিয়ে দূরের কাঁশবনে হারাতে যে মজা, তা তুমি পাশে না থাকলে জানতেই পারতাম না। রাতের পিচঢালা পথে রিকশা চড়ে ঘুরে বেড়ানো যে এতো অ্যাডভেঞ্চারে ভরপুর, তাও জানলাম তোমার সংস্পর্শে এসে। আমার জীবনে যে এতো তুমিময়ে ভরপুর, তাকে ছাড়া আমার চলবে কি করে বলো? তাইতো শুধু তোমায় চাই।
ইতি,
আমি।
প্রিয় তুমি,
একরাশ তাজা রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা তোমায়। আমার শুভ্র আকাশে তুমি এক পশলা বৃষ্টি। মেঘকুঞ্জে আমার মনের রাণী হয়ে উড়ে বেড়াও প্রেম কুঠিরে। আমার সুখ-দুঃখ, আশা-ভরসার একমাত্র জায়গা তুমি। দুষ্টু-মিষ্টি-খুনসুটি আর অকারণ আবদার আর আমাকে খামচি দেওয়ার রাণীও শুধুই তুমি। ভালোবাসা কি তোমার সাথে পরিচয়ের আগে জানাই ছিলো না। তুমি এলে জীবনে,…Read More
প্রিয় শুভ্রবতী,
ই-মেইল, এস.এম.এস এর এই যুগে তোমাতে লিখতে কোন এই আদিমতর যোগাযোগ মাধ্যম ব্যবহার, তাই না? মনে কি পড়ে তোমার, তুমি সবসময় বলতে তোমাকে যেন সবসময় চিঠি লিখি। তুমি বলতে একটি চিঠির মধ্যে যে পরিমাণ আবেগ, ভালোবাসা জড়ানো থাকে অন্যকিছুতে নাকি তা থাকে না। কিন্তু তোমাকে কোনদিন ও চিঠি লিখা হয়নি, না হয়নি আমাতে লিখা তোমারো! কারণ মুঠোফোন নামক এক আশ্চর্য ডাকঘরের মাধ্যমে আমাদের যত কথা, ব্যথা, চিঠিগুলো আদান প্রদান করতাম। এস, এম, এস. নামক এক ডিজিটাল খামে আমাদের কত আনন্দ বেদনার চিরকুট পৌছে দিতাম একে অপরের কাছে। যাক সে কথা। এই চিঠিতে যখন আমাদের ভালোবাসার গল্পটি লিখছি তখন পৌষের হিমভরা এক মধ্যরাত ৷শেষ হয়ে যাচ্ছে আমাদের ভালোবাসার আরেকটি বছর। যেদিন তুমি বলেছিলে, " ভালোবাসো আমায়", সেদিন থেকে আজ ৫ বছর পার হয়ে ৬ তম বছরে চলছি আমরা। এখন মনে হয় আমরা Matured হয়ে গেছি। তাই আর আগের মতো ঝগড়া হয় না।আসলে ঝগড়া করার তুমিটাই এখন নেই ৷ ইদানিং মনে হয়,ভাষা যেন অসম্পূর্ণ।বিশাল আবেগের মহাজগত, সৌরজগতে ভাষা যেন ক্ষুদ্র পৃথিবীর ছোট্ট একটা শহর। অথবা মহাসমুদ্রের বিশাল জলরাশির কাছে ভাষা যেন সৈকতের ছোট্ট একটি বালুকনা। ছোট্ট একটি বালুকনা দিয়ে, যেমনি মহা সমুদ্রের জল শুষে নেয়া যায় না। ঠিক তেমনি মানব মনের বিশাল আবেগের জোয়ারে, আবেগ প্রকাশ করার মাধ্যম ভাষা যে খুবই অপ্রতুল, নগণ্য। তবুও ভাষাহীন অসীম আবেগ বুঝতে হলে, তেমনি আবেগি মন চাই। যে আবেগের বন্যায় ভেসে যাবো আমরা সীমা লোকের অসীম প্রান্তরে ৷অনেক দিনের ইচ্ছে চাঁদের মুখ দেখবো।শুনেছি চাঁদের মায়াবী মুখ নাকিআকাশ কে করে উজ্জ্বল।তাই অনেক ইচ্ছে নিয়ে প্রতীক্ষার প্রহর গুণে সেদিন গিয়েছিলাম কোন এক মাঠে চাঁদ তোমাকে দেখবো বলে।ইচ্ছে ছিল তোমার কাছে বলবো না বলা কিছু কথা, তুমি শিখাবে আমার তোমার হাসির রহস্য।কিন্তু সেই সৌভাগ্য আমার হলো না ৷ আমি যেদিন তোমায় দেখতে গিয়েছিলাম সেদিন যে ছিল অমাবশ্যার রাত আর তাইতো সেদিন তুমি ছিলেনা ছিল আঁধারে ঘেরা এই আকাশ।
তবে আজ দেখতে পারিনা কাল দেখবো, তবুও চাঁদ আমি তোমায় দেখবো।তোমাকে বলবো মনের না বলা কিছু কথা।তোমাকে দেখার ইচ্ছা যেন দিন দিন আরও প্রকট হয়ে উঠছে,জানি তোমারও মনেহয়।আজকাল অনেক ইচ্ছে করে জীবনের সব পাঠ চুকিয়ে বাকি জীবন তোমাকে ভালবেসে কাটিয়ে দিই।তোমাকে ছুঁতে পারলে হয়তো জীবন টা আরও ভালো কাটতো।চাঁদ আমাদের পৃথিবী থেকেও হাজার মাইল দুরে কিন্ত তার পরও আমরা চাঁদকে দেখতে পাই,তুমি তো পৃথিবীতে ই তার পরও কেন এত বাধা।কোন কষ্ট রাখতে চাই না তার পরও কষ্টগুলো কেন যেন কোন কথাই শোনে না।দুপুরের নীলচে আকাশের দিকে যখন চেয়ে থাকি, তখন তোমার সাথে কাটানো মুহুর্ত গুলো মনে পরে মাঠের ওই মাতাল বাতাস উপভোগ করার সময় তোমার নানা কথা কানের সামনে বেড়ায় উরে আঁকাবাকা আকাশী নদী বয়ে যেতে যখন দেখি, তোমার সুশোভন হাসিতে আমার অন্তর ভরে হলুদ সরষে খেতে একলা যখন বসে থাকি তখন আরও কত কথা উদয় হয় এক এক করে আমার অস্থির হৃদয় আর এক মুহুর্ত অপেক্ষা করতে পারছেনা, আমার হৃদয়কে কি তুমি বুঝেছো? চন্দ্রপ্রভার মধ্যে উষ্ণতা অনুভব করি যখন তোমার কথা ভাবি সেই উষ্ণতা কি তুমি অনুভব করেছো? আমার মনের ভিতর পালকি করে যে আমার কাছে এসেছে, সে কে, তা কি তুমি বলতে পারো? আমার স্বপ্ন এসে জল ছিটিয়ে, রঙ লাগিয়ে কেউ গল্প লেখে সেই গল্পকি তুমি পড়তে পারো? চারপাশের মানুষের মাঝে তোমাকেই খুঁজে পাই যখন তোমায় মনে করি, কেন, তা কি তুমি জানো? আমার ইচ্ছের গোলাপি ঘুড়িটা আকাশে ওড়ে সেই ঘুড়ির সুতোটা কার কাছে আছে, তা কি তুমি জানো? ঘুমের নেশায় আমার চোখের পাতা যখন বিশ্রাম নেয়, তখন যাকে দেখি, সে কে, তা কি তুমি জানো? আমার লুকোনো হৃদয় তার সঙ্গীকে পেয়েছে সেই সঙ্গীকে কি, তুমি চেনো? পুরোনো কোন এক প্রেমের কাহিনী অনুসরন করে আমি চিঠি লিখি, তুমি কি সেই চিঠি পড়েছো? তোমার মেঘের বৃষ্টি আমার ফুলের বাগানে ফুল ফোটায়, তুমি কি সে ফুল দেখেছো? আমার মনের আকাশে অনেক তারাই উজ্জ্বল হয়ে তোমাকে কিছু বলতে চায় তুমি কি সেই তারাদের কথা শুনেছো? আমার সব প্রশ্নগুলোর জবাব খুবই সহজ, তবুও লিখো একটু ভেবে, আমি আমার প্রেমের সাদা কাগজটা তোমাকে পাঠাবো তাতে কি তুমি উত্তরগুলো লিখে দেবে?
ইতি,
তোমার শুভ্রজিৎ।
প্রিয় শুভ্রবতী,
ই-মেইল, এস.এম.এস এর এই যুগে তোমাতে লিখতে কোন এই আদিমতর যোগাযোগ মাধ্যম ব্যবহার, তাই না? মনে কি পড়ে তোমার, তুমি সবসময় বলতে তোমাকে যেন সবসময় চিঠি লিখি। তুমি বলতে একটি চিঠির মধ্যে যে পরিমাণ আবেগ, ভালোবাসা জড়ানো থাকে অন্যকিছুতে নাকি তা থাকে না। কিন্তু তোমাকে কোনদিন ও চিঠি লিখা হয়নি, না হয়নি আমাতে লিখা তোমারো! কারণ মুঠোফোন নামক এক আশ্…Read More
প্রাণুয়া,
বৃষ্টিস্নাত রাত্রির বৃষ্টি বিন্দুর কোমল ভালোবাসা তোমার পদযুগলে সমার্পন করত; অন্তর্দহনে জ্বালা নিবারণের প্রতিশ্রুতিতে দু'কলম লিখতে বসা। হয়ত বলে বসবে, তুমি তো দেখছি সেই আগের মতই আছ? একটুও বদলাও নি। মানুষ তো কত পাল্টে যায়। 
তা বটে।  কিন্তু আমি না হয় সেই আগের মতই থাকলাম। আমার জগতে,  আমার ভূবনে আমি একটু ভিন্ন ফুল ফোটাতে চেয়েছি। যার সুবাস হয়তো একটু অন্যরকমই হবে এটাই স্বাভাবিক। 
অধরা, 
মনের ভুলে কখনো আমাকে জিজ্ঞেস করে বিব্রত করো না যে, এখনো  রাত বিরাতে জেগে কিংবা মধ্য রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে  আমার কথা ভেবে চোখের জল মুছো! 
আমার স্কাফটা সযত্নে বালিশের কাছে কিংবা  তোমার বুকে থাকে!  
আমার দেওয়া ডায়েরিটা কি এখনো পড়!  আর চিঠিগুলো?  
কখনো বলে বসো না,  আচ্ছা  তোমার কি মনে আছে,মিথ্যে অভিনয়ে যে  হাতটি ধরে বলেছিলাম, কখনো ছেড়ে যাব না!  
আর হ্যাঁ, অবুঝের মত যে আমার ছবি গুলো নিয়েছিলে, এখনো  দেখো!  
তোমার প্রিয় 'আমার হাসিটা' তোমার স্মৃতিতে ভাসে? 
শোনো প্রিয়তি,
এসবের উত্তর না হয় অজানায়  থাকুক।  কালের পরিক্রমায় সময়ের পট যেমন বদলে যায়, বদলে যায় প্রকৃতি, পরিবেশ। কিন্তু কখনো কি দেখেছ ওই আকাশের রং বদলাতে? 
নীলিমায় ছড়িয়ে থাকা শূণ্য  আকাশটা কখনো পাল্টায় না। পাল্টানোর প্রয়োজন বোধও করেনা৷ 
উত্তাল স্রোতের তালে গা' না ভাসিয়ে একটা স্রোত কিন্তু উল্টো পথই বেছে নেয়৷ 
ঠিক প্রথম দেখায়, প্রথম কথায় যেমনটি বলেছিলাম। জীবন সায়াহ্নের শেষ সন্ধ্যায় এসেও দেখে যেও আমি তেমনি রয়েছি।
আমার কথা শুনে সেদিন তো খুব হেসেছিলে।  ভেবেছিলে, সবার মত আমিও বলেছি। ইচ্ছে হলে,  আমার শহরে এসে দেখে যেও,  এখনো পড়ে আছে স্বপ্নের সে 'স্বপ্নপুরি'। তবে বিরাজ করছে শূণ্যতা। 
জানি! বিরক্তবোধ করছ, আজ না হয় সমাপ্তির ইতি এখানেই টানি। 
তোমার তুমিটা,
সজীব।।।।
প্রাণুয়া,
তা বটে।  কিন্তু আমি না হয় সেই আগের মতই থাকলাম। আমার জগতে,  আমার ভূবনে আমি একটু ভিন্ন ফুল ফোটাতে চেয়েছি। যার সুবাস…Read More
প্রিয় নুজহাত,
দেখতে দেখতে অনেকদিন কেটে যাচ্ছে তোমাকে লেখা হয়ে উঠছে না ৷ এই মহামারী রোগের কারণে ঘর থেকেও যে বের হওয়াটা দায় হয়ে দাঁড়িয়েছে ৷কিন্তু ব্যপারটা যে খুব একটা খারাপ সেটাও না ৷বারান্দার কার্নিশে আর ছাদে বসে-দাঁড়িয়ে চলে আমার স্মৃতিচারণ তোমাকে নিয়ে ৷সময় কাটে দিন যায় রাত নামে ৷বলতে পারো না পাওয়ার মাঝে তোমাকে খুঁজে পাওয়ার ক্ষুদ্র চেষ্টা আর কি ৷এগুলোর মাঝেই বেশ আছি ৷তুমিও হয়ত ভাল আছো ৷নয়ত যেন ভাল থাকো সেই কামনাই করি সবসময় ৷হঠাৎ মনে হলো তোমার জন্য কথার পাহাড় জমে গেছে ৷ভাবলাম চিঠি লিখলে মন্দ হয় না ৷ আসলে পুরুষ জাতটাই মনে হয় এমন ৷ প্রেমে পরতে সময় লাগে না আবার প্রেমে পরলে সেখান থেকে ছুটে চলে যেতেও পারে না ৷"পুরুষ জাতটাই আসলে খারাপ।"
ঠিক যেই মুহূর্তে তুমি কথাটা বললে ওই মুহূর্তেই কোনো এক পুরুষ হয়ত শখ করে তোমার জন্য এক গোছা কাঁচের চুড়ি কিনে ছুটছে লোকাল বাসের সিট ধরার জন্য! 
তুমি চুড়ির আনন্দে ভাসতে পারো, দেরি হওয়াতে মুখে অভিমানের চন্দন লাগাতে পারো। কিন্তু ওই পুরুষের ক্লান্ত, অবসাদে জীর্ণ অন্তর বুঝতে পারো না।
শুধু তোমার জন্য হয়ত কোনো বেকার পুরুষ হন্যে হয়ে চাকরি খুঁজে চলেছে। মনে মনে অঞ্জন দত্তের মত "চাকরীটা আমি পেয়ে গেছি বেলা শুনছো...” গানটা বেসুরো গলায় গাওয়ার চরম আকুতি তার।
সে গান কণ্ঠে ধারণ করার আগেই তুমি ক্যারিয়ার-নিরাপদ ভবিষ্যতের পরিপাটি এক কারণ ঝুলিয়ে দাও তার সামনে, আটকে যায় সে। চেয়ে থাকে ফ্যালফ্যাল করে তোমার চেনা মুখের অচেনা রূপের দিকে। তুমি ভবিষ্যতের অনেক কিছুই আগ থেকে দেখতে পারো, কিন্তু ওই মানুষটার করুণ দৃষ্টির মানে বুঝতে পারো না।
তোমার ভাষায় পুরুষ স্বার্থপর...
অথচ সেই স্বার্থপর পুরুষই অন্য কারো সাথে তোমাকে সুখী দেখে বলে ওঠে, "ভালো থেকো আর নিজের খেয়াল রেখো..."
তুমি শুধু গানটা শোনো, গানের আড়ালে চোখ কচলাতে কচলাতে যে পুরুষ শুধু তোমার সুখের জন্য সরে দাঁড়ায় রাস্তা থেকে, সেটা যে কত বড় উৎসর্গ তা তুমি বোঝো না।
এই জন্যই কোনো পুরুষ যখন সারা মাসের সঞ্চয় হাতে তুলে দিয়ে বলে, "তোমার সংসার চালাতে খুব কষ্ট হয়, না?" সে কথার আড়ালের দীর্ঘশ্বাস তুমি আঁচ করতে পারো না। তোমাকে মনের মত কিছু কিনে দিতে না পারার নীল কষ্টে সে কী পরিমাণে দংশিত হয় তা অগোচরেই থেকে যায়।তুমি ভাবো পুরুষের মন পাথর। পাথর মন বলেই হয়ত পুরুষের কান্না চোখ গলে ঝরতে চায় না, গলায় আটকে থাকে।
তুমি কখনো বুঝবে না, কাঁদতে পারার চেয়ে কাঁদতে না পারার যন্ত্রণা কতটা তীব্র।৷৷
আমার বরং ক্ষমা করে দাও, অভিমান, খুনসুটি, হাস্নাহেনার বিকেলগুলো সব ফিরিয়ে নাও,জেনে গেছি অতটাও পারবো না তোমার জন্য করতে,হোঁচট খেতে খেতে চেয়েছিলাম একটু শুধু মরতে,
রঙের মানুষ আঁকতে গিয়ে রং তুলি ধরি যেই,তুমি নেই, বুঝি- পালাতে গিয়েও হারালাম আমি তোমাতেই।
ভাল থেকো সবসময় ৷ হয়তবা আবার দেখা হতেও পারে আমাদের যেদিন শহরের মোড়ে মাস্কের বদলে গোলাপ বিক্রি হবে ৷ অথবা তুমি হেঁটে যাবে অন্য কারো সাথে...
ইতি,
সজীব।
প্রিয় নুজহাত,
দেখতে দেখতে অনেকদিন কেটে যাচ্ছে তোমাকে লেখা হয়ে উঠছে না ৷ এই মহামারী রোগের কারণে ঘর থেকেও যে বের হওয়াটা দায় হয়ে দাঁড়িয়েছে ৷কিন্তু ব্যপারটা যে খুব একটা খারাপ সেটাও না ৷বারান্দার কার্নিশে আর ছাদে বসে-দাঁড়িয়ে চলে আমার স্মৃতিচারণ তোমাকে নিয়ে ৷সময় কাটে দিন যায় রাত নামে ৷বলতে পারো না পাওয়ার মাঝে তোমাকে খুঁজে পাওয়ার…Read More
শেখ মোঃ মহিউদ্দিন সজীব changed their profile picture