তুলট | সাখাওয়াত হোসেন | Activity
প্রিয় তোমাকে
সাখাওয়াত হোসেন
এই যে তুমি আমায় এত ভালোবাসো
এর প্রতিদান কি আছে মোর, তোমায় দিবো
এই যে আমার শূন্য ঘরে হাসনাহেনা ফুল ফুটেছে
তারার মেলায় ঘর ভরেছে
এর প্রতিদান কি আছে মোর তুমায় দিবো
এই যে আমার  ছাদ বাগানে আকাশ নামে
ফুল পাখিরা সকাল বিকাল গল্প করে
মেঘের ছায়ায় বৃষ্টি হাসে, সন্ধ্যা রাতে
চাঁদের আলোয়, অপেক্ষাতে তোমায় রাখে
এর প্রতিদান,  কি আছে মোর, তোমায় দিবো
এই যে আমায় প্রেম শিখালে, মানুষ হলাম
কাঁদতে পারি তোমার জন্য,  ভালবাসায় দায় বাড়ালে
এর প্রতিদান কি আছে মোর তোমায় দিবো
এই যে তোমার চুলের সুবাস সকাল সন্ধ্যা ঘরে ডাকে
এই যে তোমার চোখের তারা, ঠোটের হাসি
কল্পনাতে আমায় রাখে সারাটাক্ষন
এর প্রতিদান কি আছে মোর তোমায় দিবো
প্রিয় তোমাকে
সাখাওয়াত হোসেন
এই যে তুমি আমায় এত ভালোবাসো
এর প্রতিদান কি আছে মোর, তোমায় দিবো
এই যে আমার শূন্য ঘরে হাসনাহেনা ফুল ফুটেছে
তারার মেলায় ঘর ভরেছে
এর প্রতিদান কি আছে মোর তুমায় দিবো
এই যে আমার  ছাদ বাগানে আকাশ নামে
ফুল পাখিরা সকাল বিকাল গল্প করে
মেঘের ছায়ায় বৃষ্টি হাসে, সন্ধ্যা রাতে
চাঁদের আলোয়, অপেক্ষাতে তোমায়…Read More
কুড়ি বছর পর
সাখাওয়াত হোসেন
কুড়ি বছর পর,
তোমার সাথে আবার দেখা হলো
ঠিক কুড়ি বছর পর,
জীবনানন্দের কবিতার মতো
ঠিক কুড়ি বছর হয়, তুমাকে দেখিনা
তুমিও দেখোনি আমাকে।
যেন কত অবলিলায় কেটে গেলো বছর মাস!
খুব কাছ থেকেও কখনোই দেখা হলো না,
কথা হলো না,
শুনা হলো না কারো দীর্ঘশ্বাস
দুর থেকে আরো দুরে,
পৃথিবীর এ পান্থ থেকে অন্য পান্থ বা কোথাও
পালাতে চেয়েছি, তোমার কিংবা নিজের থেকে
কি অভিমান বুকে ছিলো, জানা হলো না
জানতে চাইলে কুড়ি বছর পর
কেমন আছো? কি করছো ?
দেখতে কেমন তোমার বউ ,
কটা ছেলেমেয়ে?
আগুন্তকের মত প্রশ্ন করেছো শুধু
তারপর, মুখোমুখি কিছুক্ষন বসে থাকার পর
চলে গেলে, মাঝখানে কেটে গেলো কুড়িটি বছর
কুড়ি বছর পর
সাখাওয়াত হোসেন
কুড়ি বছর পর,
তোমার সাথে আবার দেখা হলো
ঠিক কুড়ি বছর পর,
জীবনানন্দের কবিতার মতো
ঠিক কুড়ি বছর হয়, তুমাকে দেখিনা
তুমিও দেখোনি আমাকে।
যেন কত অবলিলায় কেটে গেলো বছর মাস!
খুব কাছ থেকেও কখনোই দেখা হলো না,
কথা হলো না,
শুনা হলো না কারো দীর্ঘশ্বাস
দুর থেকে আরো দুরে,
পৃথিবীর এ পান্থ থেকে অন্য পান্থ বা কোথাও
পালাত…Read More
বাবা একটা টাকা দাও
- সাখাওয়াত হোসেন
বাবা, একটা টাকা দাও,
ঐ দেখো, আইসক্রিম এলো।
বাবা, তুমি তাড়াতাড়ি করো,
ঐ দেখো, আইসক্রিম এলো।
বাবা, তোমার পাঞ্জাবি কোথায়?
বলো, আমি এনে দিই—বলো।
বাবা, তুমি তাড়াতাড়ি করো,
ঐ দেখো, আইসক্রিম এলো।
বাবা, দেখো, আইসক্রিম এলো,
তুমি শুধু ঘুমিয়েই থাকো।
সবার বাবাই তো টাকা দিয়ে দিলো,
তুমি কেনো ঘুমিয়েই থাকো।  
বাবা, আমি কাঁদব এবার  
দেখো তুমি, কেনা শেষ হয়েছে সবার।
আইসক্রিম চলে গেলে পরে,
তোমার মতো করেই ঠিক, আমিও ফিরব না ঘরে।
বাবা একটা টাকা দাও
– সাখাওয়াত হোসেন
বাবা, একটা টাকা দাও,
ঐ দেখো, আইসক্রিম এলো।
বাবা, তুমি তাড়াতাড়ি করো,
ঐ দেখো, আইসক্রিম এলো।
বাবা, তোমার পাঞ্জাবি কোথায়?
বলো, আমি এনে দিই—বলো।
বাবা, তুমি তাড়াতাড়ি করো,
ঐ দেখো, আইসক্রিম এলো।
বাবা, দেখো, আইসক্রিম এলো,
তুমি শুধু ঘুমিয়েই থাকো।
সবার বাবাই তো টাকা দিয়ে দিলো,
তুমি কেনো ঘুমিয়েই থ…Read More
তাদের কথা খুব মনে পড়ে
 - সাখাওয়াত হোসেন
যাদের দেখে দেখে বড় হয়েছি,
তাদের ছিলো এই ঘর, উঠান আর রাস্তায় সরব উপস্থিতি
আজ তাদের অনেকেই নেই,  
চলে গেছে, মেনে নিয়ে জগতের অলিখিত নীতি ।
এই যে আমার বড় জ্যাঠি—
আমার মায়ের মতো এক রঙা শাড়ি পরতেন বলে
ভুল করে একদিন মা ডেকেছিলাম
চোখের অপারেশন করতে গিয়ে
না ফেরার দেশেই উনি গেলেন একবারে চলে।
সয়ফুল মল্লুকের গল্প বলতে বলতে
আমাদের ভাইবোনদের, কলকিতে তামুক সাজাতেন থরে থরে
সেই মইজ্জার মা জ্যাঠিও
একদিন সন্ধ্যায় চলে গেলেন,
আর কোনোদিন তামুকের আগুন নিতে আসেন না আমাদের ঘরে।
অহিবুর, তরুন চাচাতো ভাই,
অকালেই রক্ত বমি করে মারা গেলো,আলসারে,
তারো আগে গেলো তার বড় ভাই, বাপ 
যেনো কত তাড়া, যাওয়ার জন্য পরপারে।
যাদের দেখে দেখে বড় হয়েছি,
বাড়ি ফিরতে দেখেছি, বাজারের ব্যাগ হাতে
সাফু জ্যাটা, আলতাফ চাচা, মুসলিম কাকা,
সবাই চলে গেলেন দল বেঁধে, মাঝ বয়স না পেরুতেই, পুরো বাড়ি করে ফাঁকা।
লতুর মা জ্যাঠি—
অসুস্থ হলেন একা ঘরে,
কেউ ছিল না পাশে,
হাসপাতালের রাস্তায় শেষ শ্বাস নিয়েছিলো বুঝি,
দেখলেই ডাকতেন 'বাবা বাবা' বলে,
কিছু কি লাগবে ভেবে আনমনে তারে খুজি। 
রাত হলে মার সাথে গল্প করতে আসতো মাঝে মাঝে, শেফালীর মা কাকি
এক সকালে রক্তাক্ত নিথর  শরীর পড়ে ছিলো ঘরে
ভেবেছে সবাই, খাট থেকেই পড়েই মরলো নাকি,
ভুতে ও মারতে পারে,
ঘরের পরেই কবর,  যেতো ঐ দিকে কেউ রাত হলে ডরে ।
সেরু জ্যাঠা
ব্রিজের স্রোতে ধরতেন মাছ জাল ফেলে
বয়স হয়েছিলো,  উনার  স্ত্রীরও,  
তারও আগে চলে গেলো তাদের বড় ছেলে,  কাইয়ুম
পাগল হয়ে এসেছিল, আটক থেকে মেলাদিন বিদেশের জেলে।
হান্নান কাকা,  জীবন কেটেছে যার বিদেশেই শ্রম দিতে দিতে,  মারা গেলেন
এই তো সেদিন,বেপরোয়া বাইকের  প্রচন্ড আঘাতে।
সেতু অল্প বয়সি বোন, দুর দেশে বিয়ে হলে পরে,
মাঝরাতে  হাসপাতাল পৌচ্ছাতে না পেরে
শ্বশুরবাড়ি থেকে লাশ হয়ে ফিরে আসে
প্রতিদিন দেখি, রাস্তার পাশে ঘুমিয়ে আছে
ওরই মায়েই কবরের পাশে।
ভাবি একা একা, কেনো চলে যেতে হয় , কেনো থাকতে পারে না কেউ
শুধাই ও পোড়া চোখ,আর কত মৃত্যু দেখবি তুই?
আমার বাবা—
তিরিশ বছর হয়ে গেল,
মাথায় আঘাত পেয়ে মারা যান যিনি,
বাবাকে জিঙ্গেস করেছিলাম, স্বপ্নে, কে মারল তোমায়?  বললো
কি করে বলবো বল , তাকে কি আর চিনি?
একা একা  ত্রিশটি বছর যুদ্ধ করলো
আমার দুঃখিনী মা—
মাটির ঘরে থেকেই
ছোট ছোট সন্তানদের  বড় করে দিয়ে
একদিন তিনিও চলে গেলেন
সত্যিকার মাটির ঘরে,
আমাদের পৃথিবীকে  আনন্দ শূন্য করে।
আমি যাদের দেখে দেখে বড় হয়েছি,
যাদের সরব উপস্থিতি ছিলো এই উঠান, রাস্তায়  ও ঘরে, 
এই মাটিতেই মিশে আছে তাদেরই পায়ের ছাপ
আমার কেন জানি, এই মাটিতে হাটলেই
তাদের কথা খুব মনে পড়ে
তাদের কথা খুব মনে পড়ে
 – সাখাওয়াত হোসেন
যাদের দেখে দেখে বড় হয়েছি,
তাদের ছিলো এই ঘর, উঠান আর রাস্তায় সরব উপস্থিতি
আজ তাদের অনেকেই নেই,
চলে গেছে, মেনে নিয়ে জগতের অলিখিত নীতি ।
এই যে আমার বড় জ্যাঠি—
আমার মায়ের মতো এক রঙা শাড়ি পরতেন বলে
ভুল করে একদিন মা ডেকেছিলাম
চোখের অপারেশন করতে গিয়ে
না ফেরার দেশেই উনি গেলেন একবারে চলে।
সয়ফুল…Read More
তোমাকে ভুলতে চাইনা
- সাখাওয়াত হোসেন
মনের মধ্যে যে দু-চার লাইন কবিতা আসে,
অফিসের কাজের চাপে তা আর লেখা হয় না,
জন্ম নেওয়ার আগেই, 
অকাল মৃত্যুতে ঢলে পড়ে
আমার অনাগত কবিতা।
মাঝেমধ্যে মনে হয়
নির্মলেন্দু গুণের মতো
সবকিছু ছেড়ে দিয়ে
আমিও পুরোদস্তুর কবি হই,
মনের সকল কথা কবিতার মতো
একেকটা ফুল হয়ে উঠুক।
মনের মধ্যে যখন পুরোনো আবেগ জেগে উঠে,
কিশোর প্রেমিকের মতো
উদগ্রীব হয়ে উঠি
হাত বাড়িয়ে তাকে ছুঁতে,
তখন আমার এক হাতে বাজারের ব্যাগ
আরেক হাতে প্রিয় কন্যার খেলনা চকলেট,
আমার মনের মধ্যেই তুমি থাকো গোপনে
অব্যক্ত কবিতার মতো
তোমাকে ভুলতে চাই না ৷
তোমাকে ভুলতে চাইনা
– সাখাওয়াত হোসেন
মনের মধ্যে যে দু-চার লাইন কবিতা আসে,
অফিসের কাজের চাপে তা আর লেখা হয় না,
জন্ম নেওয়ার আগেই,
অকাল মৃত্যুতে ঢলে পড়ে
আমার অনাগত কবিতা।
মাঝেমধ্যে মনে হয়
নির্মলেন্দু গুণের মতো
সবকিছু ছেড়ে দিয়ে
আমিও পুরোদস্তুর কবি হই,
মনের সকল কথা কবিতার মতো
একেকটা ফুল হয়ে উঠুক।
মনের মধ্যে যখন পুরোনো আবেগ জেগে…Read More
যে মেয়েটি ছিলো
-সাখাওয়াত হোসেন 
আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী যে মেয়েটি ছিলো 
গোপনে আমরা তিন বন্ধুই তার প্রেমে পড়েছিলাম।
একদিন রাস্তায় চিঠি দিয়ে ,
সবার আগে প্রেম নিবেদেন করেছিলো,
আমাদের যে চালাক বন্ধুটি
সেই প্রত্যাখাত হলো সবার আগে।
শুধু প্রত্যাখাত হলে হয়তো প্রেমের আবেগটা থাকত,  অপমান আর ক্ষমা প্রার্থনায় দিয়ে
সেই প্রেম চিরশায়িত হলে
আমরা বাকি দুই বন্ধু উপরে উপরে ব্যথিত হলেও
খুশি হয়েছিলাম তার চেয়ে ঢেড় বেশি।
তারপর কত দিন চোখে চোখ পড়লো আমার,
সাহসের বাতি তো পূর্বেই নিভানো  ছিলো 
তবুও কেবল ভালবাসতে বাসতে
সত্যিকারের প্রেম পেয়েছিলাম কেবল আমিই।
সারা স্কুল জুড়ে সেই প্রেম
কানাকানি হতে হতে একদিন
কানামাছির মতো ধরা পড়ে গেলাম
তার পর কত বিরহ,  
কান্না আর চোখের জল জড়েছে
কোন কবিতায় সেটা লিখে শেষ করা যাবে না
আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী যে মেয়েটি ছিলো
গোপনে আমরা তিন বন্ধুই যার প্রেমে পড়েছিলাম
শুধু  একটা নিস্পাপ প্রেমের অপরাধে
স্কুল না পেরুতেই সেই মেয়েটির  বিয়ে হয়ে গেলো
যে মেয়েটি ছিলো
-সাখাওয়াত হোসেন 
আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী যে মেয়েটি ছিলো
গোপনে আমরা তিন বন্ধুই তার প্রেমে পড়েছিলাম।
একদিন রাস্তায় চিঠি দিয়ে ,
সবার আগে প্রেম নিবেদেন করেছিলো,
আমাদের যে চালাক বন্ধুটি
সেই প্রত্যাখাত হলো সবার আগে।
সেই প্রেম চিরশায়িত হলে…Read More
দুই মানবী
— সাখাওয়াত হোসেন
দুই মানবী আমার জীবন করলো এলোমেলো,
এক মানবী প্রেম বাড়িয়ে কোথায় চলে গেলো।
এক মানবী নাম জানি না, আসলো জীবন-পর,
এক মানবী মন নিয়েছে, এক মানবী ঘর।
ঘর মানবী ভাত বেড়ে দেয়, ঘাম মুছে দেয় চুলে,
প্রেম মানবী দেয় না সাড়া, গেলোই বুঝি ভুলে।
রাত কেড়ে নেয় ঘর মানবী, দিন কেড়ে নেয় প্রেম,
দোদুল্যমান নৌকা নিয়ে, কূল রাখি বা শ্যাম।
এক মানবী মরীচিকা, এক মানবী আলো,
ভুলতে চাইলে যায় না ভোলা, বাসতে চাইলে ভালো।
এখন ভাবি কোন সে পাপে এমন সাজা হলো,
দুই মানবী আমার জীবন করলো এলোমেলো।
দুই মানবী
— সাখাওয়াত হোসেন
দুই মানবী আমার জীবন করলো এলোমেলো,
এক মানবী প্রেম বাড়িয়ে কোথায় চলে গেলো।
এক মানবী নাম জানি না, আসলো জীবন-পর,
এক মানবী মন নিয়েছে, এক মানবী ঘর।
ঘর মানবী ভাত বেড়ে দেয়, ঘাম মুছে দেয় চুলে,
প্রেম মানবী দেয় না সাড়া, গেলোই বুঝি ভুলে।
রাত কেড়ে নেয় ঘর মানবী, দিন কেড়ে নেয় প্রেম,
দোদুল্যমান নৌকা নিয়ে, কূল রাখ…Read More
সোনালী পালক
সাখাওয়াত হোসেন
 সোনালী পালক তুমি, সোনালী পালক 
একবার ভালোবেসে দিয়েছিলে ছুঁয়ে 
তারপর পৃথিবী নত হয়ে এলো, শুধালো 
কি মাল্য নিতে চাও, নিয়ে নাও, বলো।
নিয়েছি কেবল মিছে, মরিচীকা ভালোবেসে 
হারালাম তোমাকেই ভুলে 
কত অবহেলা পেলে,  বিরহ বুকে নিয়ে 
কোন পথে গেলে তুমি  চলে।
সোনালী পালক তুমি, সোনালী পালক
কোথায় খু্জলে পাবো তোমারে আবার 
তোমার স্পর্শে পেলে গুছবে আধাঁর 
ফিরে এসে ছুঁয়ে দাও, শুধু একবার
সোনালী পালক
সাখাওয়াত হোসেন
 সোনালী পালক তুমি, সোনালী পালক
একবার ভালোবেসে দিয়েছিলে ছুঁয়ে
তারপর পৃথিবী নত হয়ে এলো, শুধালো
কি মাল্য নিতে চাও, নিয়ে নাও, বলো।
নিয়েছি কেবল মিছে, মরিচীকা ভালোবেসে
হারালাম তোমাকেই ভুলে
কত অবহেলা পেলে,  বিরহ বুকে নিয়ে
কোন পথে গেলে তুমি  চলে।
সোনালী পালক তুমি, সোনালী পালক
কোথায় খু্জল…Read More
ঘুমাতে পারি না
-  সাখাওয়াত হোসেন
এখন আমি রাত জেগে তোমার কথাই ভাবি,
না জানা তোমার কথা,
জানার অতৃপ্ত সাধ মনে।
একদিন মাঝ রাতে ফোন দিয়েছিলে,
ঘুম ভেঙ্গে সে ফোন আর ধরতে পারিনি বলে,
তুমি কি বলতে চেয়েছিলে জানা হলো না,
সেই থেকে আর ঘুমাতে পারি না।
যদি ফোন করো
যদি আবার না হয় জানা
যদি আবারো অভিমানে তুমি ফিরে যাও।
আমারো অনেক কথা, ব্যথা হয়ে জমে আছে
সাজিয়ে গুছিয়ে রাখি,
যদি তুমি মাঝ রাতে না ঘুমাতে পারো।
তোমার যেখানে থাকার কথা ছিলো
তুমি আজ সেইখানে নেই
আমার যেখানে থাকার কথা ছিলো
আমি আজ সেইখানে নেই
বড় ব্যাবধান হয়ে গেছে ভুলে,
সব ভুলের মাশুল তো নেই।
এখন আমি রাত জেগে তোমার কথাই ভাবি
না জানা তোমার কথা,
জানার অতৃপ্ত সাধ মনে।
একদিন মাঝ রাতে ফোন দিয়েছিলে
ঘুম ভেঙ্গে সে ফোন আর ধরতে পারিনি বলে
তুমি কি বলতে চেয়েছিলে জানা হলো না
সেই থেকে আর ঘুমাতে পারি না
ঘুমাতে পারি না
–  সাখাওয়াত হোসেন
এখন আমি রাত জেগে তোমার কথাই ভাবি,
না জানা তোমার কথা,
জানার অতৃপ্ত সাধ মনে।
একদিন মাঝ রাতে ফোন দিয়েছিলে,
ঘুম ভেঙ্গে সে ফোন আর ধরতে পারিনি বলে,
তুমি কি বলতে চেয়েছিলে জানা হলো না,
সেই থেকে আর ঘুমাতে পারি না।
যদি ফোন করো
যদি আবার না হয় জানা
যদি আবারো অভিমানে তুমি ফিরে যাও।
আমারো অন…Read More
আর একবার ফিরে পেলে পুনঃযৌবন
সাখাওয়াত হোসেন
আর একবার যদি ফিরে পেতাম পুনঃযৌবন,
এবার সাহসী প্রেমিক হতাম,
বুকের জমিনে চাষ করতাম
তোমার প্রতি অফুরন্ত ভালোবাসা
এঁটে নিতাম লোহার বর্ম,
কেউ নিতে পারতো না আর, কেড়ে তোমাকে
পৃথিবীর সমস্ত শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতাম মরণপণে।
আর একবার যদি ফিরে পেতাম পুনঃযৌবন,
এবার সত্যিকারের সাহসী প্রেমিক হতাম
তোমাকে পাওয়া থেকে আমাকে
কেউ আটকাতে পারত না,
হৃদয়ের উষ্ণতায় তোমাকে আটকে রেখে
দুই হাতে  উপড়ে ফেলতাম একে একে
যত বাধা ছিল তোমাকে আপন করে পাওয়ার।
আর একবার যদি ফিরে পেতাম পুনঃযৌবন,
ভীরু প্রেমিকের মতো দূর থেকে তোমাকে  দেখেই,
তৃপ্ত থাকতাম না,
বরং তোমার হাতে হাত ধরে সামনে দাঁড়াতাম,
যা কিছু ভুলই হোক, তবুও
ভালবাসতাম,
বুকের উপর বুক চাপিয়ে
দ্যসুর মতো লুটেপুটে নিতাম
তোমার চুলের ঘ্রাণ।
আর একবার যদি ফিরে পেতাম পুনঃযৌবন,
টিপু সুলতানের মতো প্রয়োজনে,
যুদ্ধ করতে করতে রণক্ষেত্রেই মৃত্যুকে আলিঙ্গন করতাম,
তবু তোমাকে পাওয়ার যুদ্ধ থেকে এক পা-ও পিছিয়ে আসতাম না।
তুমাকে আমার থেকে কেড়ে নেওয়ার
কোনো সুযোগই আমি বাকি রাখতাম না।
আমি ভালবাসায় হেরে গিয়ে হারিয়েছি সব
তাই আর একবার যদি ফিরে পেতাম পুনঃযৌবন
সব হারানোর প্রতিশোধে,  তোমাকেই কেড়ে নিতাম শুধু।
আর একবার ফিরে পেলে পুনঃযৌবন
সাখাওয়াত হোসেন
আর একবার যদি ফিরে পেতাম পুনঃযৌবন,
এবার সাহসী প্রেমিক হতাম,
বুকের জমিনে চাষ করতাম
তোমার প্রতি অফুরন্ত ভালোবাসা
এঁটে নিতাম লোহার বর্ম,
কেউ নিতে পারতো না আর, কেড়ে তোমাকে
পৃথিবীর সমস্ত শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতাম মরণপণে।
আর একবার যদি ফিরে পেতাম পুনঃযৌবন,
এবার সত্যিকারের সাহসী প্রেমিক হতাম
তোমা…Read More
আমার চোখের জল এই বৃষ্টিতে আছে
       সাখাওয়াত হোসেন
দেখো,
আজ আজ কত বৃষ্টি এলো
দেখো,  মাঠের সবুজ ঘাস গুলো
আজ কত সুখী
দেখো নদীর  জলগুলো কত গভীর
দেখো, বৃষ্টির জল কত ভারী ,
দেখো, ভিজে যাওয়া বক গুলো
শালিকের ছানা গুলো,
দেখো, আকাশ কত ভেজা আজ।
আকাশের মেঘ গুলো শোনো,
আমার চোখের জল নিয়ে যাও তুমি।
আজ তুমি বৃষ্টিতে ভিজো
তোমার ছাদে আজ মেঘেরা গেছে।
তুমি খুব বেশি দুরে নেই,
একই তো আকাশ তোমার আমার
তুমি আজ  বৃষ্টিতে ভিজো
আমার চোখের জল এই বৃষ্টিতে আছে।
আমার চোখের জল এই বৃষ্টিতে আছে
       সাখাওয়াত হোসেন
দেখো,
আজ আজ কত বৃষ্টি এলো
দেখো,  মাঠের সবুজ ঘাস গুলো
আজ কত সুখী
দেখো নদীর  জলগুলো কত গভীর
দেখো, বৃষ্টির জল কত ভারী ,
দেখো, ভিজে যাওয়া বক গুলো
শালিকের ছানা গুলো,
দেখো, আকাশ কত ভেজা আজ।
আকাশের মেঘ গুলো শোনো,
আমার চোখের জল নিয়ে যাও তুমি।
আজ তুমি বৃষ্টিতে ভিজো
তোমার ছাদে আজ মেঘেরা গেছে…Read More
সাখাওয়াত হোসেন changed their profile picture
একদিন আর কোনো দুঃখই থাকবে না
 সাখাওয়াত হোসেন
একদিন আর কোনো দুঃখই থাকবেনা
বলেছিলো আমার বাবা, আমার মাকে
দেখো, আমাদের ছেলে বড় হলে,
এই ঘরে আলো আসবেই।
আমি কেবল শুনেছিলাম,  কেবল শুনেছি
অনুভব করতে বড় সময় লেগেছে,
সময়ের স্রোতে কেবল ভেসে ভেসে গেলে
কে কবে পেরেছে পৌচ্ছাতে কাংখিত গন্তব্যে।
আমি এখন একটা গার্মেন্টস এ কাজ করি
প্রতিদিন বার ঘন্টা ডিউটি করে
মাসে শেষ বার হাজার মাইনে পাই।
বাবা এখন অসুস্থ, মায়ের চোখে ছানি,
তাই হয়তো মা আফসোস করেনা
তার ঘরে আলো না আসলেও।
আর আমি, এখন আমার সন্তানের দিকে তাকিয়ে
একই স্বপ্ন দেখি ,  
আমার বাবার মতোই-
একদিন আর কোনো দুঃখই  থাকবে না
একদিন আর কোনো দুঃখই থাকবে না
 সাখাওয়াত হোসেন
একদিন আর কোনো দুঃখই থাকবেনা
বলেছিলো আমার বাবা, আমার মাকে
দেখো, আমাদের ছেলে বড় হলে,
এই ঘরে আলো আসবেই।
আমি কেবল শুনেছিলাম,  কেবল শুনেছি
অনুভব করতে বড় সময় লেগেছে,
সময়ের স্রোতে কেবল ভেসে ভেসে গেলে
কে কবে পেরেছে পৌচ্ছাতে কাংখিত গন্তব্যে।
আমি এখন একটা গার্মেন্টস এ কাজ করি
প্রতিদিন বার ঘন্টা ডিউটি করে
মাস…Read More