Profile Photo

সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)Offline

  • Sakib-Un-Nabi-Dipto
  • কবিতা- ১

    ৩ আগস্ট, ২০২২,
    বুধবার

    বিরহ
    –
    বিরহবেদনা, দিয়ে যাও যত খুশি
    মাথা পেতে নিয়ে,
    ভালোবেসে যাবো ততো বেশি,
    পালিয়ে দূরে, কষ্ট কেনো পেতে যাবো আমি এতো
    ভালোবাসা মনে নিয়ে
    দুঃখ শত ভুলে রবো।

    যাবার বেলায়, যেও চলে,
    বাঁচবো, তোমায় স্মরণ করে,
    তবে, স্মৃতির মাঝে, কিছু গল্প
    আমারও মনে রেখো।

    আর্তনাদ, দিক-বিদিক, বাঁধন যেন লোহার শিক
    মস্তক করে অবনত,
    ভালোই বা আর বাসবো কত?
    ভালোবাসা মোর তোমার তরে,
    তোমাতেই হোক অবশেষ।

    অবচেতন চিন্তা গুলো, স্বপন দেখাক অবিরত
    ভুলবো না আর তাদের ছলে,
    আশা রেখে কি আর হবে?
    তোমার আমার সকল স্মৃতি, উৎযাপিত হোক আমার তরে
    তুমি না হয়, দূর হতেই, তাকিয়ে সেসব দেখো!

    হেঁসো না,
    মোর কষ্ট এতো ঠুনকো না
    তোমার তুচ্ছার্থক হাঁসিতে মন খড়ার দিনের মাটির মতো,
    চুরমার হয়ে যায়।
    ঘৃণা করবো নিজেকে,
    যদি তোমার কাছে আমার সত্তা-
    হীন মনে হয়।

    9
    5 Comments
Skip to toolbar