Profile Photo

sanjida akter jimOffline

  • sanjidajim
  • Profile picture of sanjida akter jim

    sanjida akter jim

    • 4 years, 2 months ago

    কন্ঠে তাহার উন্মাদনা
    কলমে :সানজিদা আক্তার জিম

    সুফলা শ্যামলা শস্যে ভরা
    বাঙলা মায়ের কোল,
    রফিক সেথায় সেচ দিয়াছে
    রক্ত স্রোতে দোল।
    জব্বার ও ছিল,
    সালাম না ফিরিল ,
    বরকতময় মাটি
    তারই দেহে বসে শোষণ শাসন
    শত্রুরা গড়ে ঘাটি।
    তেইশ বসন্ত কম কিছু নয়
    লুন্ঠনে হয়ে শূন্য
    সোনা ফলা মাঠে বিষের বাণ
    করিয়াছে মনঃক্ষুন্ন।
    শিল্প সরকার লোক প্রশাসন
    কালো ছায়া দেয় হাত
    রিক্ত বদনে আকাশ সম ভেদ
    করিয়াছে অভিপাত।
    দুঃখ যেথায় ছায়া সঙ্গী
    নেই লোকে ভেদাভেদ
    কন্ঠে তাহার উন্মাদনা
    গড়েছে শোষণে ছেদ।
    এই মাটি সেই বজ্রকন্ঠের
    সাক্ষী হয়েছিল
    যে মাটি এমন দামাল ছেলের
    নিঃশব্দে জন্ম দিল।
    কন্ঠে তাহার একতা,দৃঢ়তা
    মুগ্ধ মোহ শক্তি
    দৃষ্টিতে তার অটলতা ঝড়ে
    মনে কড়া নাড়ে ভক্তি।
    কন্ঠে তাহার উন্মাদনা
    সাহস জোগায় ভয়ে
    দৃঢ় সংকল্প অন্তর মাঝে
    দিয়াছে শক্তি জয়ে।
    গর্ভকালের নয় মাস
    কত ত্যাগ রক্ত আবেশ
    কন্ঠে তাহার উন্মাদনা
    গড়েছে বাংলাদেশের।

    23
    17 Comments
Skip to toolbar