Profile Photo

সৈয়দ মোহাম্মদ জামানOffline

  • sayedzaman
  • মেধা ছিলো যথেষ্টই,
    নষ্ট হলো ইহা;
    কি জানে কি হলো আমার?
    ব্যর্থ সব স্পৃহা!
    এসএসসিতে রেজাল্ট ভালো;
    এইচএসসিটা বেশ,
    ভার্সিটিতে ভর্তি হতে;
    ঘুরছি সারা দেশ।
    কনফিডেন্সটা প্রখর ছিলো,
    পরিশ্রমের মতো;
    অদ্যবধি জাগ্রত সেই,
    পরিশ্রমের ক্ষত!
    প্রথমবারে হয়নি কোথাও,
    হাল ছাড়িনি-হবে;
    সকল কিছু পুষিয়ে নিবো,
    মনের মতো জবে।
    এই প্রেরণা মনোবলে,
    সেকেন্ড বারে আবার;
    পরিশ্রমে ভুলেই গেছি,
    রাত দুপুরের খাবার!
    আবার দিলেম পরীক্ষা সব,
    ভার্সিটিতে-এবার;
    খোদা স্বয়ং মূল্য দিবেন,
    হবেন ওনি ফেবার!
    ব্যর্থ হলেম এইবারেও,
    কাজ হলো না কিছুই;
    ব্যর্থতা ঠিক তখন থেকেই,
    লাগলো যেনো পিছুই!
    যা হোক আবার অনার্সেতে,
    চয়েজ দিলেম নিজে;
    ইংরেজিতে পড়বো এবার,
    আনন্দটা কি যে?
    মাস দেড়েক ভালোই ছিলেম,
    ক্লাশে যেতেম রোজ;
    কখন, কোথায়?
    ক্লাশ নিবে কে?
    নিত্য নিতেম খোঁজ!
    সাথের সবাই যাচ্ছে চলে;
    “টায়ার ফোর”-এর ভিসায়,
    আমার জীবন আটকে যেনো;
    গ্যালভানাইজিং শিসায়!
    তাদের মতো-আমি বলদ;
    “টায়ার ফোর”-এর পিছে,
    বছর দুয়েক নষ্ট করে;
    বুজেছি সব মিছে!
    ততোদিনে খেই হারালাম,
    অনার্স গেলো লাটে;
    জীবন নামের সূর্য-প্রথম,
    অস্ত গেলো পাটে!
    পাগল-ছাগল হয়ে আবার;
    মানুষ হলেম ঠিকই,
    দেখি তখন সব কিছু শেষ;
    হচ্ছে আমার এ কি?
    ব্যর্থ হয়ে দোকান দিলেম,
    সালটা হবে তেরো;
    দোকান তেমন চলছে না তা,
    বেহাল দশা এরও!
    চিন্তা করি দোকান না ঠিক ;
    অন্য কিছু ধরি,
    সৌদি যাবো এই আশাতে;
    যাত্রা শুরু করি।
    খালাতো ভাই ভিসা দিবে,
    বিদেশ যাবো চলে;
    আংটি হবে দু’হাত ভরা,
    চেইন পড়িবো গলে!
    বছর কয়েক ঘুরে আমার;
    দোকান গেলো লাটে,
    ঘুমেও যেনো স্বপ্ন দেখি;
    বিদেশ সময় কাটে।
    পড়াশোনা, বিদেশ-টিদেশ,
    ভেস্তে গেলো সকল;
    অদ্যবধি পোহাচ্ছি তাই,
    ব্যর্থতার এই ধকল।

    4
    2 Comments
Skip to toolbar