-
কথা শুরু ম্যাসেঞ্জারে,
একুশ সালের শীতে;
তখন তুমি ম্যাসেজ করে;
আমার কুশল নিতে।
কুশল নিতে কেমন আছি;
ঘরে এলেম নাকি?
রাত অবধি চলতো কথা,
থাকতো তবু বাকী।
এমন করেই চলতেছিলো;
বছর দেড়েক হলো,
হঠাৎ করেই পাল্টে গেলে;
আর ধরো না কলও।
বুঝতে আমার সময় নিলো;
অন্য কারো হলে,
এখন তুমি নক করো না;
ব্যস্ত থাকো কলে।
বললে-বলো ব্যস্ত প্রচুর;
সময় কি আর আছে?
বুঝতে পারি সস্তা এখন;
আমি তোমার কাছে।
ব্যস্ত থাকো ঠিকই- তবে;
আমার সাথে না যে,
ভুলতে তোমায় এখন আমি;
ব্যস্ত থাকি কাজে।
জানতে পারি!
কেমনে করে?
নিচ্ছো হিসেব চুকে;
কেমন তোমার রাত্রি কাটে?
সেই-অন্য কারো বুকে।!1 Comment
Friends
সা দি য়া (নন্দিনী)
@nandini
Abontika-Afia
@abontika-afia
সাম্য রায়
@gourabroy
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
ইফতিশা খানম
@eftishakhanam
মোরশেদ সাকিব
@morshedsakib
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta

ছোটো ছোটো বাক্যে, সহজ ভাষায় অসাধারন ছন্দের বিন্যাস। আপনাকে অভিবাদন জানাই, কবি।