Profile Photo

শফিক আলমOffline

  • ShafiqAlam
  • Profile picture of শফিক আলম

    শফিক আলম

    3 months, 2 weeks ago

    এতটুকু ছিলো চাওয়া

    যা পাওয়ার কথা ছিল
    সে আমার জন্য কিছু নয়, ভরবে না এ মন
    তবু চেয়ছি বাঁচবো বলে, সাজাবো জীবন
    রকমফের কিছু এদিক সেদিক করবো বলে।
    আরো একটু মদির হাওয়া,
    আরো একটু বাড়িয়ে দেওয়া
    জীবনের সলতেটাকে, আরও একটু সম্ভ্রান্ত
    আভিজাত্যের চাদর গায়ে কুলীন বেশে
    একটু রবীন্দ্র হওয়া।
    দেবে যা তুমি খুব সামান্যই জানি,
    তবু হয়ে যাবে আমার এক বেলার সুখের সিনান।
    এক বেলাতেই কস্তূরী পাবো,
    বর্ণাঢ্য এ জীবন নিয়ে
    ঐ পাওয়াতেই চলে যাবো।
    এর বেশি ছিল না চাওয়া
    তবুও কিছুই হয় নি পাওয়া,
    হয়নি সুখের গান গাওয়া
    অকুলীন বেশেই চলে যাওয়া!

    6
    8 Comments
    • তোমার কবিতাটা অনুভূতিতে ভরপুর, কিন্তু সংক্ষেপে কিছু জায়গায় ভাষাগত ও গঠনগত ছোটখাটো ভুল/অসঙ্গতি আছে—সেগুলো ধরিয়ে দিচ্ছি:

      🔎 ভুল ও সংশোধন:

      1. “যা পাওয়ার কথা ছিলসে”
      👉 এখানে “ছিলসে” ভুল যুক্ত হয়েছে
      ✔️ হওয়া উচিত: “যা পাওয়ার কথা ছিল সে”

      2. “ভরবে না এ মনতবু চেয়ছি”
      👉 “মনতবু” একসাথে হয়ে গেছে
      ✔️ হওয়া উচিত: “ভরবে না এ মন, তবু চেয়েছি”

      3. “রকমফের কিছু এদিক সেদিক করবো বলে।”
      👉 “রকমফের” এখানে একটু অস্পষ্ট/অপ্রচলিত শোনাচ্ছে
      ✔️ ভালো হবে: “রকমফের করে এদিক-সেদিক করবো বলে” বা “জীবনটাকে একটু এদিক-সেদিক গড়বো বলে”

      4. “আরো একটু সম্ভ্রান্তআভিজাত্যের চাদর”
      👉 “সম্ভ্রান্তআভিজাত্যের” একসাথে জোড়া
      ✔️ হওয়া উচিত: “সম্ভ্রান্ত আভিজাত্যের চাদর”

      5. “একটু রবীন্দ্র হওয়া।”
      👉 ভাব ভালো, কিন্তু অসম্পূর্ণ লাগে
      ✔️ হতে পারে: “একটু রবীন্দ্র হয়ে ওঠা”

      6. “সুখের সিনান”
      👉 “সিনান” শব্দটি ভুল
      ✔️ হবে: “স্নান”

      7. “এক বেলাতেই কস্তূরী পাবো”
      👉 “কস্তূরী” এখানে প্রসঙ্গগতভাবে অস্পষ্ট
      ✔️ চাইলে স্পষ্ট করা যায়, নাহলে রেখেও দিতে পারো (কাব্যিক স্বাধীনতা)

      8. “এর বেশি ছিল না চাওয়া”
      👉 বাক্য ঠিক, কিন্তু পরের লাইনের সাথে সংযোগ দুর্বল
      ✔️ কমা দিলে ভালো: “এর বেশি ছিল না চাওয়া,”

      9. শেষ লাইনে:
      “অকুলীন বেশেই চলে যাওয়া!”
      👉 খুব সুন্দর, কিন্তু হঠাৎ সমাপ্তি—আগের লাইনের সাথে সংযোগ একটু বাড়ানো যায়

      ✨ সংক্ষেপে মূল্যায়ন:

      অনুভূতি: খুব শক্তিশালী 👍

      ভাষা: কিছু জায়গায় জোড়াতালি/বানান সমস্যা

      গঠন: ধারাবাহিকতা একটু ঠিক করলে আরও শক্তিশালী হবে

      • আমি একটু আশ্চর্য হলাম। আমার লেখায় ‘ছিলসে’ কোথাও দেখছিনা। তারপর ‘মনতবু’ শব্দটিও কোথাও দেখছিনা! আলাদা ভাবেই ব্যবহৃত হয়েছে। বাকিগুলোর জন্য ধন্যবাদ।

    • ‘একটু রবীন্দ্র হওয়া’ কিংবা ‘আভিজাত্যের চাদর গায়ে কুলীন বেশে’ বেঁচে থাকার যে তীব্র আকাঙ্ক্ষা এখানে প্রকাশ পেয়েছে, তা এক কথায় অপূর্ব।

    • রবীন্দ্র হওয়া হলো না কখনো…🤍

    • এক বেলার সুখের সিনান
      একটি চিত্রকল্পেই পুরো জীবনের তৃষ্ণা ধরা পড়ে গেছে, অসাধারণ

Skip to toolbar