Profile Photo

শাহ্ আলম আল মুজাহিদOffline

  • shahalam
  • সংগ্রাম
    – শাহ্ আলম আল মুজাহিদ

    পৃথিবীর লাগি কেঁদে আর কি লাভ!
    পৃথিবী তো অসুখী নয়,
    অশান্তির কুজ্ঝটিকা থেমে গেছে এ বাংলায়।

    দানবের মতো কুজ্ঝটিকা, অশান্তি চিনে—
    ডেকে আনে বারংবার।

    রক্তের মাঝে মৃত্যুর খেলা,
    মৃত্যুর মাঝে রক্ত,
    রক্তের মাঝে স্বাধীনতা,
    রক্তের মাঝেই শান্তি।

    জাগো জোয়ান বীর,
    হাতেতে মিলাও হাত,
    দানবেরে করো আঘাত।

    মৃত্যুর ভয় আনে মৃত্যু,
    জড়তার ভয় আনে জয়,
    ঐক্য হস্ত কঠিন মস্ত,
    সত্যের নাহি ক্ষয়।

    তুমি তো মৃত নও,
    তুমি আছ ঘুমের ঘোরে,
    তোমাকে ডাকিলে, মৃতের মতোই—
    থাকবে কি ভাই পড়ে?

    যদি তাই থাকো,
    তবে এই ভাঙা বক্ষে,
    আমি ছুটিব একা সংগ্রামে
    করিতে স্বদেশ রক্ষে।

    4
    6 Comments
    • আপনার লেখাটি অত্যন্ত গভীর এবং দেশপ্রেমের এক বলিষ্ঠ প্রকাশ যা সরাসরি হৃদয়ে দাগ কাটে। আপনি যদি মাঝে মাঝে কিছু পঙক্তিতে ছন্দের কিছুটা পরিবর্তন আনেন তবে ভাব প্রকাশের শক্তি হয়তো আরও বৃদ্ধি পেতে পারে। আপনার এই আবেগময় এবং তেজদীপ্ত লেখনী আমাদের সবার জন্য এক দারুণ প্রেরণা, এভাবেই কলম চালিয়ে যান।

    • দানবের মতো কুজ্ঝটিকা, অশান্তি চিনে—
      ডেকে আনে বারংবার।

    • তুমি তো মৃত নও, তুমি আছ ঘুমের ঘোরে😌😌

    • আপনার লেখা কবিতাটি পড়ে বেশ অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। সংগ্রামের এই তীব্র ভাষাগুলো একদম মনের ভেতর দাগ কেটে যায়। আপনি কি এই কবিতাটি কোনো বিশেষ পরিস্থিতির কথা মাথায় রেখে লিখেছেন?

“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”

শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

কবি ও লেখক

"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"

Skip to toolbar