Profile Photo

শাহরিয়ার।Offline

  • shahiar
  • Profile picture of শাহরিয়ার।

    শাহরিয়ার।

    1 month, 2 weeks ago

    জীবনান্দের শহর

    জলফড়িং, তোমার ডানাটি
    আমি চেয়েছিলাম—
    তুমি জলপোকা হবে।
    আর আমি হয়ে
    দেখলাম—ঘাসপোকা।

    হিজল ফুলে আমিও
    পাই ঘাসের গন্ধ—
    যেভাবে মৃদু হাওয়ায়
    ঘাসগুলো দোলে,
    শিশিরে ভেজে।

    সাঁতার কাটছে ওরা—
    জলপোকা, বুনোহাঁসেরা।
    আর উড়ো পাতারা
    কী বুনো বাতাস!
    আর সেই হাওয়া লাগে
    ডিঙি নৌকায়।

    এ সবই দেখেছিলাম
    আমার শৈশব, আমার ছোটবেলায়—
    এক ভাঙা টিনচালা
    মাছে-ভাতে খাবারের দোকানে
    জানালার ধারে বসে।
    তখন আমার এই ছোট্ট মনে
    এঁকেছিলাম আমার দেশটাকে
    এক রূপসী বাংলায়।
    তখনো জানতাম না—এটা
    জীবনানন্দের শহর।

    5
    7 Comments
    • হিজল ফুল আর বুনোহাঁসের এই যে চিত্রকল্প, তা সত্যিই জীবনানন্দের সেই মায়াবী বাংলার কথা মনে করিয়ে দেয়। আপনি খুব সুন্দরভাবে আপনার শৈশবকে সেই রূপসী বাংলার ক্যানভাসে মিলিয়ে দিয়েছেন। মুগ্ধতা রইল!

    • শৈশবেই লুকিয়ে ছিল জীবনানন্দ…🤍

    • প্রকৃতি আর স্মৃতির চেনা দৃশ্যগুলো

    • যেই হারানো শৈশবের চিত্রকল্প তুলে ধরেছেন, তার জন্য ধন্যবাদ। কবিতার জয় হোক।

      • হারানো শৈশব তো ভাই তুলে ধরা হয়নি।মেটামরফিক এলিমেন্টগুলো খেয়াল করলে বুঝতে পারবেন কি বলতে চেয়েছি। শ্রদ্ধেয় জীবনান্দ দাশকে নিয়ে tribute করে লেখা মানে কি শৈশব আর নস্টালজিয়া? নস্টালজিয়া
        থেকে বের হয়ে surrelism বোঝার চেস্টা করুন আর মহাবিশ্বকে জানার চেষ্টা করুন।

    • surrelism লেখা মানে কি শুধু নস্টালজিয়া, গ্রাম বাংলা এসব ? এসব ধারণা থেকে বের হয়ে আসুন আর জীবনবোধ টা বোঝার চেস্টা করুন। মেটামরফিক elementgulo খেয়াল করুন লেখক কি বলতে চাচ্ছে।

Friends

Profile Photo
Kishor Kanok
@kishorkanok-2
Profile Photo
Poly Alam
@butterflywords
Profile Photo
End The river
@endtheriver
Profile Photo
Puja Chakrabartty
@pujachakrabartty
Profile Photo
Sabbir Khan
@sabbirkhan
Profile Photo
আশরাফ রনজন
@mohammedashrafulislamashrafranjan
Skip to toolbar