Profile Photo

শাহরিয়ার।Offline

  • shahiar
  • Profile picture of শাহরিয়ার।

    শাহরিয়ার।

    • 3 months, 1 week ago

    পিনারহা

    শাক পাতায় পিনারহা
    সমুদ্রের নোনা জলের বৃষ্টি—
    কচু শাকের বনে।

    ​শাক দিয়ে মাছ
    ঢাকা যায় না সূর্যের আগুনে।
    বালুতীরে খেয়েছিলো
    একটা জ্যান্ত মানুষের
    শরীরের কাঁচা মাংস।

    ​ভাজা মাছ উল্টো খেতে
    জানে না মানুষ;
    উল্টো হয়ে ঘুমিয়ে আছে—
    পিনারহা কচুর শাকে।

    ​কচু শাকের বনে বৃষ্টি,
    অরণ্যের বিষাক্ত ব্যাঙ,
    সবুজ ছাতার পাতায় ছাড়ে
    গ্রন্থির নিঃসরিত মরণ বিষ।
    ​পাগল উন্মাদ হয়ে পিনারহা,
    দাঁত সোজা বের করে খাচ্ছে—
    চুক চুক করে খায় নোনতা রক্ত;
    রক্ত, হাড়, মাংসের শয়তানগুলোর।

    মানুষের রক্তের জিভে—
    তাইলে বলতে হয় স্বাদ আছে!

    4
    3 Comments
Skip to toolbar