-
পদানত
~শরীফ এমদাদ হোসেনকবিদের আজ কত কত বিভাজন
দেশপ্রেমে তারা গদগদ আছে খুব
জুলাই আগষ্ট মববাজি ধ্বজাধরে
বিকিয়েছে কেউ আপনার শিরদাঁড়াকেউ কেউ বলে হচ্ছে না হচ্ছে না
দ্রোহ নিয়ে সেই জ্বালাময়ী কবিতায়
জনসোচ্চার মিছিল মিটিং সভা
জনরোষ আর জোরেশোরে প্রতিবাদআজ কি তাহলে দিন নাই আগেকার?
এক কবিতায় রাষ্ট্র বিগড়ে যাবে
কবিতার স্বরে পল্টন কেঁপে কেঁপে
জনতার কাছে কুর্নিশ ঠুকে দেবেকবিতা এখন ডিজিটাল ঝাড়ি দিয়ে
মব সন্ত্রাসে তোষামোদি করে দেখি
কবিতা এখন সুযোগের হাটে বসে
মোরগের গাল শেয়ালে চাটায় কষেকবিতা এখন উদর পূরনে রত
তাইতো এদেশে কবিরাও পদানত।2 Comments
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera


“বিকিয়েছে কেউ আপনার শিরদাঁড়া” বা “কবিতা এখন সুযোগের হাটে বসে” — এই লাইনগুলো শিল্প এবং প্রতিবাদের আদর্শের প্রতি এক গভীর আঘাত।