Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • দেশ নিয়ে আর ভাববো না
    ~ শরীফ এমদাদ হোসেন

    ভাবছি আমি দেশ নিয়ে আর ভাববো না
    কারো ভাবনায় এক ফোটাও হাসবো না
    জোয়ার জলে একবারও আর নামবো না
    তবে থামছি বলেই এক্কেবারে থামবো না
    তোমার মতো চুপটি করেও থাকবো না।
    দেশ নিয়ে কী কারো ত্রুটি ঘাটবো না?
    মিছিল মিটিং আন্দোলনে হাঁটবো না?
    এই জামানায় আগুনে ঘি ঢালবো না?
    (লুটছে যারা)
    কাড়ছে যারা তাদের কথা বলবো না?
    ভুল ভেবেছো, না বললে তো চলবো না।

    কেউ কি জানো? ঘাঁটি ওরা গাড়বে না?
    বিক্রি করতে দেশকেও ওরা ছাড়বে না।
    নামছে বিমান উড়ছে বিমান কম তো না
    সেনাবহর আসতেছে খুব, থামতো না
    শাদা সোনা সাগরখনি লোভের ক্ষেত
    অনেক দিনের আশা তাদের অনেক খেদ।

    দক্ষিণ- পূবে সাগরদীপের নজর নেই
    বলেছিলেন এক মানবী খবর সেই-ই
    হায় অভাগা! দেশ মাকে যে ভাগ করে
    তাদের কি আর মৃত্যজ্বরার ভয় করে?
    ওরা মরার আগে পন করেছে হারবে না
    মরতেই হবে, কোনো মলমে ঘা সারবে না
    করুক যত বাড়াবাড়ি খুন-খারাবি সবশেষে
    একদিন বিচার তাদের, হবেই হবে এইদেশে।

    3
    2 Comments
    • দেশপ্রেম, ক্ষোভ এবং আশার এক জটিল মিশ্রণ

    • ”কারো ভাবনায় এক ফোটাও হাসবো না
      জোয়ার জলে একবারও আর নামবো না………….” অসাধারণ

Skip to toolbar