Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • মুজিব, তোমাকে ভালোবাসি বলে
    – শরীফ এমদাদ হোসেন

    মুজিব, তোমাকে ভালোবাসি বলে
    আমার পাড়ায় দেয়ালে দেয়ালে লিখে গেছে ওরা
    আমি দেশদ্রোহী, নিষিদ্ধ দলের চেলা
    আমাকে ঠেঙ্গালে ওদের কোটি নেকি হবে জমা
    আমি জানি, এই দেউলিয়া নেতৃত্বের দেশে
    মেটিকুলাস প্লানে আঁটা জবরদস্তি সেনা সমর্থিত সরকারের কাছে আমি কখনো পাবো না ক্ষমা।

    মুজিব, তোমাকে ভালোবাসি বলে
    আজও রাজপথ মুখরিত করি মিছিলে স্লোগানে
    আজও প্লাকার্ড হাতে দাঁড়িয়ে থাকি নির্বিকার বিবেকের দংশনে ক্রমশ নিজেকে রাঙাই
    অবলীলায় ধরা পড়ি পুলিশের হাতে

    মুজিব, তোমাকে ভালোবাসি বলে
    আমি আজ পরবাসী
    আমার ঘরে ফিরে আসা দায়
    ওরা ভীত, সন্ত্রস্ত বলে আমাদের ধরে ধরে
    ভরছে কয়েদখানায়, প্রহসনে, দুর্বিচারে, জুলুম অত্যাচারে করছে ছারখার

    তুমি কী জানো হে মুজিব!
    আমার এখন বিশ্বাস করতেই কষ্ট হয়
    এ স্বদেশ আমার
    এ মৃত্যুর বিভীষিকাময় স্বদেশ আমার
    এই নাকি আমার মাতৃভূমি?
    আমি তো মুক্ত স্বাধীন ছিলাম কোন এককালে
    এখন বন্দী শেকলে, কারার অন্তরালে

    তুমিই বলো হে মুজিব—
    রাষ্ট্রের ঘোড়ায় চেপে বানিজ্যের সিন্দাবাদকে
    কী করে সালাম জানাই
    কী করে আমার স্বদেশ কে সততার সনদপত্র দেই
    তাইতো এ বেশ্যালয়কে আমি স্বদেশ বলি না
    এ ধর্ষিত নগরীকে আমি নগর মানি না
    এখানে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে আমাকে
    আমি যেন দূর দেশ হতে জাহাজে বোঝাই হয়ে আসা
    ভিনদেশী কৃতদাস —–

    মুজিব, তোমাকে ভালোবাসি বলে

    3
    2 Comments
Skip to toolbar