Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • চেষ্টা
    – শরীফ এমদাদ হোসেন

    মিছিলে আজ যে যুবক পতাকা ধরেছিল
    সে সন্ধ্যায় এসে বসে থাকে
    ভাঙা একটা সেলাই মেশিনের পাশে
    তার মাথার ওপরে দাগ, পুলিশের লাঠির নয়
    চিন্তার, ক্ষুধা নিরাময়ের।

    যুবক বলে,
    “দেশ মানে তো একটা সেলাই করা জামা—
    যেখানে ছেঁড়া অংশগুলো জোড়া লাগে।”
    আমি শুনি, তার কথার ভেতর
    যেন এক গভীর অন্ধকার কেঁপে ওঠে।

    আমরা কতদিন ধরে এমনি করে
    রাষ্ট্র নামের জামাটার ফাঁকগুলো
    টুকরো টুকরো প্রতিশ্রুতি দিয়ে ঢেকে যাবো?
    যেন সুঁই যদিও ভাঙে
    তার ব্যথার শব্দ কেউ না শোনে।

    যুবক উঠে দাঁড়ায়
    তার চোখে দেখি, শুধু মানুষ নয়
    পুরো একটা দেশ সেলাই করার চেষ্টা।

    4
    4 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 November 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • একটি সার্থক রাজনৈতিক কবিতা

Skip to toolbar