Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • বোধের সীমানা
    – শরীফ এমদাদ হোসেন
    এ বিশ্ব চরাচরের একটি নিবিড় চৈতন্য আছে
    যা কিছু বিশ্বাস করি, খুব শান্ত এবং স্বয়ংসম্পূর্ণ
    আমি মাঝে মাঝে তার মৃদু নিশ্বাস টের পাই।

    বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে শালিকগুলো ঝোপে ফেরে, হরেন কাকুর ভাঙা দাওয়ায় ধোঁয়া ওঠে, শ্যাওলা ধরা পৈঠায় জল ছিটায় বিনয় দাসের ছোট মেয়ে, হাটে মানুষ কেনাবেচা সারে—এই সব সাধারণ যাপনের আড়ালে একটা প্রাণের ধীর লয় আমি অনুভব করি, কিন্তু এই বিশালতাকে সংজ্ঞায়িত করার কোনো শব্দ আমার অভিধানে নেই।

    স্থির হয়েছি, অনেকক্ষণ নিজেকে স্থির রেখেছি
    জানি সব কোলাহল সয়ে নিতে হবে
    কারণ আমাদের এখনো এমন কিছু দেখার বাকি আছে, যা একদিন আমাদের মৌন করে দেবে।

    অস্তিত্বের গহীনে এর চেয়ে বেশি আর কোনো ইশারা আমি খুঁজে পাই না।

    3
    2 Comments
Skip to toolbar