Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • অন্তর্যামী ঈশ্বর আমার
    – শরীফ এমদাদ হোসেন

    ধূসর প্রান্তরে নিথর দাঁড়িয়ে আছি,
    মেঘেদের গা থেকে মুছে যাচ্ছে, আজন্ম লালিত সব মরীচিকা, আঁধার- আলো।

    সবাইকে জয়ী হতে দিয়ে নিঃস্ব পথিকের মতো হেঁটে যাচ্ছি এক অনন্ত নির্জনতার দিক
    রিক্ত আমি, চেয়ে আছি মহাকালের পাতায় জমা থাকা এক অব্যাকুল ইশারার খোঁজে।

    একদিন আমাদের এই বেঁচে থাকার সমস্ত খেলা ফুরিয়ে যায়,
    ফুরিয়ে যায় মাটির পৃথিবীর সব দেনা-পাওনা, চাহিদা সকল
    হাত ছেড়ে শূন্যে মিলিয়ে যায়, খাঁচামুক্ত বন্য বাতাস
    আর বুকের গভীরে লুকিয়ে থাকা নীরব দীর্ঘশ্বাস
    মনে হয় সব হিসেব-নিকেশের ওপারে দাঁড়িয়ে তখন মৃদু হাসেন, অন্তর্যামী ঈশ্বর আমার।

    2
    4 Comments
Skip to toolbar