-
গোলকধাঁধার ভাঁজ
~ শরীফ এমদাদ হোসেনভয় করিও না রাস্তায় নেমে আসো
লুটেরার দল লুট করে নেবে দেশ
দেশটা পোড়াবে গুম করবে লাশও
যতটুকু থাকে নিয়ে নেবে সবশেষ।জোর করে যারা কেড়ে নেয় মসনদ
জন কল্যাণ কখনো বোঝে না তারা
কখনো গড়ে না কল্যাণমুখী পথ
কখনো মানেনা আইন কানুন ধারা।মিথ্যে ঢাকতে ওরা খুব ভালো পারে
মিথ্যের ওপর ভর করে যত পাপ
যারা করে চলে, তারা হারে শেষবারে
তারাই কুড়ায় শোক তাপ অভিশাপ।তাইতো ওদের রুখে দিতে হবে আজ
এসো খুলে দেই গোলক ধাঁধার ভাঁজ।4 Comments
Friends
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman

শরীফ এমদাদ হোসেন, আপনার লেখা কবিতাটা পড়ে বেশ অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে এবং একদম সময়োপযোগী কথা বলেছেন আপনি।