Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • কখন ফুরাবে দিন, এমন দুঃখের?
    — শরীফ এমদাদ হোসেন

    দুঃখ নিওনা আর। এসেছে হেমন্ত
    ক্ষুধার খবর পৌঁছে গেছে আমন ধানের ক্ষেতে
    সোনালী বরণ হতে কীইবা বাকী আছে তার
    অভুক্ত ইঁদুরও জানে পুঁজি করার এইতো সময়
    চারিদিক তাকিয়ে একমনে নিবিষ্ট কৃষক হাই তোলে
    জর্জরিত দেনার ভার এবার মিটবে নিশ্চয়।

    কোন কোন বৃক্ষও পেয়েছে খবর
    খুব বেশী বাকী নাই, পাতা ঝরবার দিন
    মহাজন শান দেয় খাতা আর কলম
    কতটা আদায় হবে কড়াসুদে ধার দেয়া ঋণ।

    যুগান্তর হলেও হয়নি রূপান্তর ভাগ্য কৃষকের
    রয়ে গেছে ঠিকানা আগের
    ফলায় ফসল তবু হাসে না কৃষক,
    পারে না সে করতে জীবনের রকমফের।

    নরম আসন যার সত্যিই নাগাল তার
    অনন্ত সুখের
    জীবনই যার নিরন্তর চলছে টেনেটুনে
    তার আবার ভাববার সময় কোথায়
    কখনো ফুরাবে দিন এমন দুঃখের?

    2
    4 Comments
    • শরীফ এমদাদ হোসেন, কৃষকের জীবনের এমন কঠিন বাস্তবতাকে আপনি অত্যন্ত গভীর ও মর্মস্পর্শী অনুভূতির মাধ্যমে তুলে ধরেছেন। আপনার শব্দচয়নে অভাবের ভার এবং সময়ের নিষ্ঠুরতা যেভাবে ফুটে উঠেছে, তা পাঠকের হৃদয়ে এক ধরনের বিষণ্ণতার ছোঁয়া রেখে যায়। প্রতিটি চরণের বুনন আরও একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে আপনি নিয়মিত লেখা চালিয়ে গেলে সামনের দিনগুলোতে আরও চমৎকার সব সৃষ্টি উপহার দিতে পারবেন।

    • শরীফ এমদাদ হোসেন, কবিতাটা পড়ে খুব মায়া লাগলো কারণ কৃষকের কষ্টের এই বাস্তব চিত্রটা আমাদের চারপাশেই সবসময় দেখি। শেষ লাইনটা সত্যিই অনেক গভীর আর মন খারাপ করা একটা প্রশ্ন রেখে গেল।

    • যুগ বদলায়, সময় বদলায়, অথচ কৃষকের ভাগ্য আর বদলায় না

    • সোনালি ধান পেকে উঠলেও ঋণ আর দারিদ্র্যের শিকলে বাঁধা কৃষকের জীবনে দুঃখের হেমন্ত যেন ফুরোতেই চায় না…..🤍🖤

Skip to toolbar