-
আত্মবিশ্বাস
==================
শরীফ এমদাদ হোসেন
তাং ২৯-১২-২০২১হয়েছ খুশি? হবারই কথা
এতো জল শুকিয়ে গেলো মধুমতির
এত লেখা মুছে গেলো হৃদয়ের
ঝড় এলোনা তবু ঠোঁটে
খুশির ঝিলিক দেখি ছোটে একান্ত নিঃশ্বাসে
কী এমন বারতা এলো? পটের ছবি আঁকা আছে বাকী
কয়েদি মিছিলে কখনো হবেনা দেখা
রয়েছ বুঝি এমনতর বিশ্বাসে?
কবির চোখে ঘুম কি কখনো আসে
আধেক আলো আধেক আঁধারে কবিদের ক্যানভাসে
নিত্য নতুন ফুল ফোটে আর ঝরে।হয়েছ খুশি ? হবারই কথা
হিমালয় চিনে গেলো ; রাতের আঁধারে সিঁদেল চোরে
হিম হয়ে ঘরে এলো
কোন ভয় পাই নাই, স্বপ্নালু চোখে বারেক তাকাই সোনালী আশ্বাসে
সৃষ্টির সুখে প্রতিভাকে ভালোবেসে
জেনে রেখো তবে সেই ই হবে সবচেয়ে বেশী ভালো
ফুল পাখি আর রমণীর চোখে আলো।হয়েছ খুশি, অতটুকু গ্যাছে বলে ?
জেনে রেখো জুতসই ;
মেঘেদের ডানা মেলে
কবিতা রাজ্যে স্বর্গের ছায়া ফেলে
#নতুন_বরষে হানা দিয়ে যাবো খুব
ওই যে দূরের হিমালয় ফুল আলোজ্বলা ইস্কুল
গানে আর কবিতায় একলহমায়
অন্তরে তুলে আনবোই।
___________________________________________2 Comments
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera


অপূর্ব! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।