-
ঠাঁই
শরীফ এমদাদ হোসেন
তাং ১০/০২/২০২২এতো তাড়াতাড়ি কোনো ঋতু পরিবর্তন পছন্দ নয়, তবু দেখছি বিদায় নিচ্ছে শীত। যার উল্লাস আসার সে আসবেই, আমি তো বসন্তে নাই–
তাই ফুলগুলো মলিন ঝরে যায় স্মৃতির মুল্য নিতে।
শুধু আলপথে হেঁটে যেতে যে মাঘের ফসলগুলো পায়ের তলে পিষ্ট তার কান্না শুনতে পাই! আহা ! অমন একটা সকাল!শিশির দলে ফাটা গোড়ালি ঝামায় ঘষতেই চৈত্র আসে, বোরো ক্ষেতে জলের প্রবল টান, কাকের বাসায় বড় হচ্ছে ভিন্ন জাত।
খই ফুটবার মতো শিমুল তুলো উড়ে যাওয়া দখনে বাতাসে গা এলানো দিনে তার জন্য উতলা হই
আসলে আমি তো আর কোকিল নই, ঝড় বৃষ্টি কুয়াশায় বেদখল আকাশের নীচেই লেপ্টে থাক একটামাত্র ঠাঁই।5 Comments
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera




অসাধারণ চিন্তা, লেখা আর উপস্থাপনার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা কবি।