Profile Photo

শ.ম.ওয়াহিদুজ্জামানOffline

  • sharifmuhammadwahiduzzaman
  • দুঃখের ইতিহাস
    – শ.ম.ওয়াহিদুজ্জামান

    অখন্ড মেঘমালা সারাটিক্ষণ জুড়ে
    স্থির রয় বুকের পাজরে
    বলি ঝিরি ঝিরি বরিষণ ঝরলেই পারে
    তবু তো শান্ত হাওয়া লাগতো হৃদয়পুরে।

    কোথাকার কোনো শীতল হাওয়া
    দেয় না দোলা-শুধু পথ চাওয়া
    কাটে না মেঘমালা আঁধারের আসা-যাওয়া
    স্তব্ধতায় বন্ধি চাওয়া-পাওয়া।

    তবু থাকে প্রার্থনা হৃদয়জুড়ে সারাবেলা
    মেঘমুক্ত হবে জীবন ঘুচবে…Read More

    3
    2 Comments
    • কবির অনুভব সত্যিই গভীর….🖤

    • আলোর প্রার্থনায় দুঃখের ইতিহাস লিখে যাই
      এই বৈপরীত্যেই কবিতার পুরো আত্মা ধরা।

  • কারফিউ
    – শ.ম.ওয়াহিদুজ্জামান
    হৃদয়ে কারফিউ সারাবেলা
    কারফিউ চলে সময়ের বুকে ও
    তাইতো কাগজ সাদাই রয়ে যায়
    চলে না কালির আঁচর শত চেষ্টায় ও।

    হৃদয়ের কপাট খুলে
    দখিন হাওয়ার পরশ মেখে
    উন্মুক্ত আলোতে মেতেছি সৃষ্টিতে
    কূপমন্ডুক হিংসায় জ্বলে তা দেখে।

    মেলে না ফুসরত হৃদয়ে কান্না
    শুনতে পায়না কেউ ভিতরে বাহিরে
    তবু আঁখি জলে কারফিউ ভেঙ্গে
    বারবার এসেছি…Read More

    2
    3 Comments
    • তবু বেসেছি ভালো আমার বিরহ লেখনি,
      লিখে যাই নিশ্চুপ যার যেমন লাগে।— সুন্দর লিখেছেন 🤍

    • শব্দের গাঁথুনি আর ছন্দের প্রবাহে কবিতাটি এক অদ্ভুত গতি পেয়েছে। সৃষ্টিশীল মানুষের কোনো কারফিউ মানে না—আপনার কলমই তার প্রমাণ। দারুণ লিখেছেন!

    • আপনি এভাবেই নিশ্চুপে লিখে যান। এগিয়ে যান। শুভেচ্ছা গ্রহণ করুন!

  • পলাতক *
    – শ.ম.ওয়াহিদুজ্জামান
    আমার সুর বেদনার বিরহের
    তোমার লাগবে না ভালো
    জানি আমি অন্ধকারে আমার ডুব
    তোমার চোখে ঝলমলে আলো।

    বন্ধুরে বুক জুড়ে মোর ক্ষত
    জ্বলে-পুড়ে অঙ্গার আমি
    দেখিনা স্বপ্ন আর বিজয়ীর
    অথচ সজিবতায় উজ্জল তুমি।

    তোমার আমার দুইদিকে যাত্রা
    আমি গান গাহি বিরহের
    মিলনের আশা আর রাখিনা
    তোমার বুকে ফোটে ফুল আনন্দের।

    বন্ধুরে…Read More

    2
    2 Comments
  • পরাজয়
    শ.ম.ওয়াহিদুজ্জামান

    মানুষের সেবা মানুষের প্রার্থনা
    আজ হারিয়ে গিয়েছে
    দুনিয়ার সুখে মসগুল সবে
    বিবেককে বিদায় দিয়েছে।

    আপনার সুখ রচিতে গিয়া
    অপরাধকে আপন করেছে
    পূন‌্য পথে আগ্রহ নাই কারো
    ভালোবাসা ভুলে গিয়েছে।

    এই হালচাল ধরা মাঝে
    বাংলাদেশ কিম্বা পরদেশে
    কোথাও সহমর্মিতা নাই
    হেরেছে সবে টাকার কাছে।

    মানুষের প্রার্থনা শুনছে না…Read More

    1
    1 Comment
    • নিদারুণ সত্য! সহজ ভাষায় কঠিন এক বাস্তবতাকে তুলে ধরেছেন।

  • জীবন তরী
    – শ.ম.ওয়াহিদুজ্জামান

    সংশয় সংশয় আর শুধু ভয়
    মনজুড়ে শুধু হতাশা আর পরাজয়।

    কি জানি কি খেয়ালে বিষাদি
    বোঝেনা কেউ মোর ভাষা উদাসি
    কূপমন্ডুক দিকে দিকে হায় আঁধারি
    দ‌্যাখে না খোলা আকাশ,গলেতে ফাঁসি।

    উন্মুক্ত প্রান্তরে তবু মন ভীতু
    প্রত‌্যাশা-প্রাপ্তির মিলন ঘটাতে
    কল‌্যাণের আহবানে ছুটে চলতে
    কতটুকু স্বার্থক মন,ভাবি আপনাতে।

    ভয় ভয়…Read More

    2
    1 Comment
    • বিষাদ পেরিয়ে আশার পথে হাঁটার এই আহ্বান মন ছুঁয়ে গেল।

  • সাদা মনের মানুষের দলে
    শ.ম.ওয়াহিদুজ্জামান

    বিষাদের লিরিক অন্তবিহীন
    চারিদিকে অন্ধকারের জয়ধ্বনি
    তবু সাদা মনের মানুষেরা
    জানায় আলোর বারতা আগমনি।

    ঐ পবিত্র মনের মানুষগুলোর সঙ্গে
    আমিও সামিল থাকতে চাই
    চাই ভুবন জুড়ে আলো ছড়াতে
    আমার মনে কোনো কলুষতা নাই।

    আলো ছড়িয়ে আলোকিত করতে
    সংগ্রামী যারা জীবন জুড়ে
    তাদের সঙ্গী আমি আজীবন
    বিশ্বজমিনে এই ধরার…Read More

    2
    1 Comment
    • সাদা মনের মানুষের দলে থাকার এই আহ্বান প্রতিটি হৃদয়ে পৌঁছে যাক। দারুণ লিখেছেন।

  • জয়নালের কিছু স্বপ্ন ছিলো
    শ.ম.ওয়াহিদুজ্জামান

    জয়না‌লের কিছু স্বপ্ন ছি‌লো,‌কিছু স্বপ্ন ছি‌লো
    সব ই তার আজীবন সাদাকা‌লো ই র‌য়ে গে‌লো
    ‌সে তো আর কখ‌নো কখ‌নোই পূরণ না ই হ‌লো
    সবকিছু তার অধরা,না পাওয়াই থে‌কে গে‌লো।

    প্রথম যৌব‌নে ক‌লে‌জের চৌকাঠ
    জয়না‌লের জীব‌নে প্রথম প্রে‌মের পাঠ
    আহা!‌কি মধুর ছি‌লো প্রেয়সীর মুখমন্ডল
    তা দে‌খেই…Read More

  • কেমন করে হাসি!
    শ.ম.ওয়াহিদুজ্জামান

    খুব হাসতে ইচ্ছে করে।মনে হয় প্রাণ খুলে হাসি,কারণ হাসির মধ্যে নাকি ভিটামিন রয়েছে যা মানুষের শরীরের জন্য খুবই উপকারি।কিন্তু হাসতে পারি কই?
    কবি বলেছেন,হাসতে নাকি জানে না কেউ,কে বলেছে ভাই,এই শোনো না কতো হাসির খবর বলে যাই।খোকন হাসে ফোঁকলা দাতে ,চাঁদ হাসে তার সাথে সাথে …. “ কবি অনেক ধরনের হাসির কথা বলেছেন।কিন্তু…Read More

    3
    1 Comment
    • আমারো একি অবস্থা… যখনি যুদ্ধের খবরাখবর শুনি এক শুন্যতা অনুভব করি মনের ভেতর। যেদেশেরই হোক না কেন… যুদ্ধ নামক এই ধ্বংসলীলা কারোই কাম্য নয়।

  • হাওয়া

    তোমার বাড়ি আমার বাড়ি
    আমার বাড়ি নাইরে
    অচিন পথে টান মারিলে
    হাওয়া হয়ে যাইরে।

    উড়ছে পাখি উড়ছে দেখ
    উড়ছে আকাশ জুড়ে
    কোথায় তাহার বাড়ি বলো
    আমার জানা নাইরে।

    পাখির মতো এক জীবনে
    কত তোমার চাইরে
    গাড়ি বাড়ি টাকা কাড়ি কাড়ি
    চাওয়ার শেষ নাইরে।

    এই অচিন অচেনা পথে
    শুন্যতার মাঝে বাড়াবাড়ি
    তোমার বাড়ি আমার বাড়ি
    সহসা হবে ছাড়াছাড়ি।

    কোথায় তুমি…Read More

    3
    1 Comment
  • জড়তা
    শ.ম.ওয়াহিদুজ্জামান

    সে কি বলিতে চায়
    তার মনের বারতা
    বুঝিতে পারিনা হায়
    কাটেনা কিছুতে মোর জড়তা।

    সে যে হৃদয় দুয়ারে
    ক্ষণে ক্ষণে নাড়া দেয় রে।

    সে কি বলিতে চায়
    বুঝিতে নারি হায়
    ওগো তার মনের বারতা
    কাটাতে পারেনা জড়তা।

    ওগো তার মনের উঠতি চাঁদ
    যে আলো ছড়ায় সারারাত
    সেই আলোতে ডুবে যেতে
    মন মোর চায় যে হারাতে।

    তবু কিসের জড়তা ভাই
    সে…Read More

    4
    2 Comments
  • তুমি-আমি
    শ.ম.ওয়াহিদুজ্জামান

    তুমি কতো ভালোবাস
    তাইতো তোমার এত অভিমান
    আমি অবুঝ ব্যস্ততায় সারাবেলা
    আমার ভালোবাসা খুবই ম্লান।

    তুমি কতো প্রতীক্ষায় থাকো
    মোবাইল রিংটোন বাজবে কখন
    আমার কর্মব্যস্ত অসহায় জীবন
    ব্যর্থ করে তোমার প্রতীক্ষা সারাক্ষণ।

    তুমি আমি দুইদিকে বহুদূরে
    তবু ভালোবাসা কতো অমলিন
    তুমি শতভাগ আমি কিঞ্চিত
    তবু…Read More

    4
    2 Comments
    • “তুমি শতভাগ আমি কিঞ্চিত, তবু প্রতীক্ষা কাছাকাছি ক্লান্তিহীন” ভালোবাসার এই অসমতাটাকে এত সহজভাবে বললেন। খুব ভালো লাগল।

    • ‘অভিমান তো হায় তাকেই মানায়’ — এই বোধটুকু সম্পর্কের গভীরতা বাড়িয়ে দেয় বহুগুণ।

  • স্বাধীনতার আড়ালে
    শ.ম.ওয়াহিদুজ্জামান

    স্বাধীনতা, সে কি উড়ে যায়
    পাখিদের মতো
    সুদূরে অচেনায়-
    তার ভাষা কেমন, আমি বুঝিনা
    স্বাধীনতার রুপ রঙ অদৃশ্য নাকি অস্থির।

    স্বাধীনতা, তার কি প্রার্থনা-
    মুক্তি নাকি দাসত্ব
    গণতন্ত্র নাকি পরিবার তন্ত্রের খোলশে
    স্বাধীনতা কোথায়?
    তার সঙ্গা লিখতে পারছি না।

    স্বাধীনতা, মুখোশে আবৃত
    মুক্তির বারতায়…Read More

    4
    2 Comments

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

বহুমাত্রিক লেখক

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ‌্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।

Skip to toolbar