-
বিদায়গামী বসন্ত
.
কিছুদিন আরো বেশি থাক বসন্তের দিন।
জীবন্ত হবার আশায় হোক অমলিন।
ঝিরঝিরে বয়ে যাক আরো বায়ু সুদূর।
ধীরে ধীরে গড়িয়ে চলুক রোদেলা দুপুর ।
আরো কদিন থাকুক নবীন মৃদু উষ্ণতা
সুধাভরা জলধারার শান্ত পূর্ণতা ।
আরো কিছু মুহূর্ত দীর্ঘায়িত হোক ।
সঞ্চিত হয়ে থাক আলোক স্বপ্নলোক।
নৈঃশব্দে বিকালগুলো হয়ে থাক উদাস।
কল্পবিলাস ভেসে যাক দূর পরবাস।
বনমাতানো বহ্নিঝরা চৈতী অবকাশ।
রক্ষিত থাক গচ্ছিত থাক সাজির সুবাস।
আলগোছে ধরে থাক দিগন্ত দিনপতি
মেঘে মেঘে বেলা হোক আরো শ্লথগতি।
নিস্তরঙ্গ সুখপাঠ্যে ঘুম ঘুম নিঝুমে,
রূপো ছোঁয়া কুন্তল ঢাকা থাক রেশমে ।
এখনও যে বাকী আছে মোলায়েম হাওয়া।
উচ্চমাত্রিক অজানায় বিস্তৃত হওয়া।
দিকে দিকে থাক মেখে লোহিত বিকিরণ
আলতো করে আগলে রেখে অমরজীবন।
ফুরফুরে হয়ে থাক পড়ন্ত প্রহর।
তীরে বাঁধা থাক পড়ে বয়সের নোঙর।2 Comments
Friends
Kazi Adam
@kaziadam
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza


বেশ সুন্দর হয়েছে।