Profile Photo

এ.আ.শ্রাবণOffline

  • Profile picture of এ.আ.শ্রাবণ

    এ.আ.শ্রাবণ

    2 months, 2 weeks ago

    কবিতা: ফিরা আইলা না
    কলমে- এ.আ.শ্রাবণ

    দুঃখ গিয়া ফিরা আইলো,
    বারবার ফিরা আইলো ব্যর্থতা,
    মাফ করছে কইয়াও বুকে চাকু চালাইবার লাইগা
    ফিরা আইছিল হামার শত্রু।
    বছর ঘুইরা শ্রাবণ আইলো,
    জনতার তাড়া খাইয়া মসনদ ছাইড়া পালানো
    স্বৈরাচারও ফিরলো জনতার ভোটে,
    কেবল,কেবল তুমি ফিরা আইলা না।
    সেই যে গেলা,
    না,আর তো ফিরা হইলো না তোমার।

    1
    4 Comments
Skip to toolbar