-
আমার গান
আমার এ গান
লাগতে পারে মন্দ,
ঝিঁঝি ডাকে রাত্রি পথে
সুর তোলে যে ছন্দ,
ফিরতে যদি না চাহে মন ঘরে
গলা ছেড়ে গাইবো আমি
হোক হা ড়ে ড়ে!
গানে আমার হাসতে পারে চাঁদঃ
জোছনার উজ্জ্বল আলোয়
পথে মায়ার ফাঁদ।
এ গান শুনে দুষ্ট চাঁদ
কতকাল হাসবে?
আমি যখন থাকবনা,
ঠিক আমায় ভালবাসবে।
সেদিন তোমার রশ্নির, আলোয়,
আমার মুখটি আঁকবে;
আমি যখন থাকবনা!
আমার কথাই ভাববে।
চুপটি করে ঘাসের বুকে
তোমার আলো থাকে,
আপনি বুকে মাখি তাঁরে
রাখি চোখে চোখে।
আখি আমার খোঁজে আলো
নীহারিকায় শতো!
অযুত কোটি প্রশ্ন, মনে অবিরত।
ছোটা যখন হঠাৎ করে থামবে
তখন তুমি চলতে পথে,
নাম ধরে মোর ডাকবে।
ছিলো বাঁশি ছিলনা সুর
প্রানের আলোয় প্রান সমধুর
বাঁশিতে সুর তুলবে।
আমি যখন থাকবনা
আমার গানেই ভুলবে।
ঘাটের পরে তরুণী দল
ছুটিবেনা করি কোলাহল
নিশ্চুপ নিথর শাসন
কাঁপাবে বুক বুঝবে তখন,
তখন আমায় খুঁজবে।
আমি যখন থাকবনা
আমার গানেই ভুলবে।
গানের পাখি হবার সাধে
অনন্তে দিগন্তে অবাধে
মেলেছিলাম পাখা
চলতে পথে দুঃখের রথে
খুঁজেছি ভুল সখা
সেদিন যবে হারাব আমি
আমার গল্পে ভুলবে
আমি যখন থাকবনা
আমায় ভালবাসবে
রাশি রাশি কথা আমার
খুঁজবে ভালবাসায়
কথা হবে কবিতায়
আর কবির শত আশায়।4 Comments
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
অমিত
@amitroy
তিতা ফুল
@nadia1
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com


সুন্দর!