-
সান্দ্র অন্ধকারে
সোহেল নেওয়াজআবার সন্ধায় সান্দ্র অন্ধকারে
বাতাবি লেবুর গাছটির উপরে
হুতোম প্যাঁচা ; ডাকিবে, ডাকিবে আমারে!
স্ফটিক জলরাশিতে, পুকুরের তীরে
নিমগ্ন মগ্নতায় চাঁদের আলোয়ঃ
জলের খেয়ায় হারানো গানে,
খুঁজিব প্রসন্ন হংস সখারে।
হিজল তমাল বনে, নীলাভ নিলয়ে
বাজিবে গান দুজনের হৃদয়ে।
পৃথিবীর সাদা-কালো সময়ের শৃঙ্গ ;
আমার হৃদয় আজ উৎপীড়িত।
কোথাও সবুজ মাঠে দূরে
” হৃদয় প্রহরে ”
ঝরিবে প্রেম জোছনার ভোরে।
আজন্ম মানুষ আমি, মানুষের ভুল।
শব্দের দুঃখ , সন্ধার ফুল!
ঝরে যাব কোনদিন সন্ধা লহরে,
সেদিন পাবে আমায়, সান্দ্র অন্ধকারে।3 Comments
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
অমিত
@amitroy
তিতা ফুল
@nadia1
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com



শুভকামনা