Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 3 years, 7 months ago

    এখানে ঝর্ণার অবগাহনে
    সূর্যের ঊনআশি চরিত্র
    হিসেবের কাল্পনিক চিত্রটির
    ভেতরে গমগমে আওয়াজ
    ভাটিয়ারীর পথে পথে
    মৃন্ময়ী পাহাড়ের নৈকট্য
    সেখানে সবুজবীথি চোখে
    মনে শুধু সংকীর্তন বাঁশি
    স্নিগ্ধ জলরাশীর অবুঝ উন্মাদনা ;
    শরীর হিম শীতল
    আনমনা দোদুল বাতাসে ‘
    গহীন গভীর এক ব্যঞ্জনা
    সেখানে খসে পড়ে চোখ
    বিবর্তন আবিষ্কারে:
    শুধু নীহারিকা মৃত স্তব
    পড়ে থাকে পাহাড়ের বুকে
    আলোঘর কখনো দংশনে!
    নিখুঁত বনপথ সচিত্রে
    এসে পড়ে এখানে-ওখানে।
    তবু্ও এগিয়ে যেতে সহোদর
    পিছিয়ে এগিয়ে গেছে
    অনেক প্রহর!

    3
    2 Comments
Skip to toolbar