Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 3 years, 7 months ago

    এবার বৈশাখ এলো
    এলো কি ?
    হুহু লু হাওয়া বইছে
    কোথাও দেখিনা ঝড় -বৃষ্টি ;
    শুধু আগুন চতুর্দিকে
    বৃষ্টি ও নামে অগ্নি প্রাকৃতিক
    মানুষের চোখগুলো অসহায়
    চৈত্র মাসে ধূ-ধূ মাঠ
    সবকিছু এলেমেলো
    সবকিছু ভুলে যা-ই
    আমি যে বাঙালি
    ধর্ম কি, সে প্রশ্ন কেন?
    তুমি কি বঙ্গ-সন্তান?
    এযেন কেমন দেশ
    ইচ্ছেমতো চলছে !
    অচিন অর্বাচীন
    লোকেরা সরব বেশি
    জন্ম নিরিখ না করে
    উগ্র মনস্তত্ত্বে
    নিচ্ছে ধর্ম লেবাস।
    এবার বৈশাখে
    শান্তি চাই
    চাই মানুষের পৃথিবী।
    বৈশাখে নববর্ষের
    জন্ম সহোদর
    দুরন্ত রাঙা ফুলের
    পথে এগিয়ে যাক
    আগমীর সম্ভাবনায়।

Skip to toolbar