Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 3 years, 7 months ago

    সময়ের হেরফেরে মানুষ হিসেবের
    ছকে হ’য়ে যায় বেহিসেবী
    পরিচয় পটভূমি সম্প্রসারণে
    জন্মের বৃত্তান্ত , ভুলে যায় বেমালুম
    কিছু মানুষ অপ্রয়োজনীয় ছকে
    সবচেয়ে বেশি কাছের
    যাঁরা আলো জ্বেলে যায়
    আলোহীন তমসায়
    তাঁরা দিশাহীন
    পথের দিশারী
    আমরাও জানি মনুষ্য বিভ্রাট
    সকলের বাঁচার, নিয়ম ভিন্নতা!
    তবুও জীবনের চলাচলে
    মানুষের সহজজ্ঞান, তিরিক্ষি
    উপকরণ প্রাচীন ;
    আসলে আশ্চর্য সত্য
    আমরা যতটা এগোই
    ততটাই পিছিয়ে যাই
    দলে যা-ই স্নিগ্ধতা !
    সম্পর্কের সকল রসায়ন।

    2
    1 Comment
Skip to toolbar