-
খুঁজে যা-ই অন্তহীন পথ
বারবার হারিয়ে যেতে
নাম বিবর্তনে পরিচয় নিরুদ্দেশ!
কবি-র স্বপ্ন বিসর্জন দিয়ে
আবারও পথের হাওয়ায় ;
তারপরও হারিয়ে যেতে
এখন পিছনে সামনে
খুঁজে নেই প্রিয় মুখ।
আর যাঁরা জীবনে ছিলো
এখনো আছে! বিস্মৃতি থেকে,
স্মৃতিতে দাঁড়িয়ে রোমন্থন করি ;
আকাশের রংয়ে মন
কখন বিভাজিত হয়ে
ভুল শুধরে নিতে চায়
নতুন ভুলে ; আসলে
আশ্চর্য সত্য অনুধাবন
করি মাঝেমধ্যে ।
সেখানে ঝরা পাতার মতো
খরখরে সম্পর্কগুলো
বিচ্ছিন্ন প্রতিসাম্য ;
এখন বৃষ্টি আসে অবসরে
পাহাড় জঙ্গলে পড়ে থাকে মন
মনে হয় নিবিড় সম্পর্ক আছি সারাক্ষণ।
মানুষের জন্ম জটিল সরল
মনের ভেতর সহস্র ঝর্ণার কলরব
এ যেন নতুন
হিমগিরি পথে মৃন্ময়ী পৃথিবীর রেখা।
জীবন আশ্চর্য কবিতার তৃনভূমি
রংবেরঙের পাহাড় ডিঙিয়ে
নদী -সমুদ্র পেরিয়ে যেতেই হবে।1 Comment
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com
mohosin Ali
@mohosinali
ইমরাউল কায়েস
@imraulkayes94k30
Mojib Rsm
@mojibrsm
Md Abdullah
@mdabdullah


অসাধারণ লিখেছেন।