-
ভাবছে তুমি বসে বসে
আকাশে কে ? যাচ্ছে ভেসে!
নেই তো ডানা
উড়তে মানা।
মন যে আছে
যায়না কেনা।
নিজের ভেতর , নিজের বেশে,
উড়ছে যে, সে দেশে দেশে।ঘুরছি ইচ্ছে যতো
উড়ছি পাখির মতো
তুমিও এসে
রঙিন বেশে
প্রজাতির রঙের দে-শে
উড়াও ঘুড়ি
আকাশ ঘিরি
রংয়ের খেলায়
মেঘের ভেলায়
হারিয়ে যাও ইচ্ছে দেশে।এ-ই যে সবুজ পাহাড়, নদী
গহীন গভীর সাগর , দিঘী
এইতো মাটির মেঠো পথে
ঝিরিপথের বন- জঙ্গলে
বাজে বাঁশি নিরবধি।
এসো বড়ো হতে
প্রকৃতির সাথে
মৃন্ময়ী মন নিয়ে
হাঁটি সাথে সাথে।
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
অমিত
@amitroy
তিতা ফুল
@nadia1
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com
