Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 3 years, 1 month ago

    সে হয়তো ডেকেছিল ভুলে
    নিরব – নিঃশব্দ: উচ্চারণে,
    তাঁর চোখ দুটি ভেজা ছিলো ;
    নক্ষত্র পতনের মতো
    চিনিছে সে ভুলের গ্রহ।
    কলিজার ভেতর সহস্র দাগ!
    খুঁতখুঁতে আঁধারে ছিন্নভিন্ন
    হৃদয়ে নেমেছে তখন
    পিনপতন নীরবতা,
    নিজেকে খুঁজে পেতে
    বারংবার হারিয়েছে সে।
    মেঠোপথের দুপাশে, জঙ্গলে
    নদীর সীমান্তে
    কুঁড়ে ঘরে।
    ওখানে বনফুল এ-র কাছে
    শিউলির শরৎ এ চেয়েছিল
    নরম কাশফুল : অজস্র ক্ষুদ্র
    জোনাকির আলোয়
    পাহাড়ের সামিয়ানায়
    একটু শান্তি পাওনা ছিল!
    অথচ সময় নিরন্তর অবসন্ন
    ফাঁকি দেওয়ার শাস্তি হিসেবে
    কেড়ে নিলো জীবন নির্যাস!

    4
    4 Comments
    • শব্দের নিপুন বুনন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar