Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 3 years, 1 month ago

    অনেক পথ ফেলে এসেছি
    অনেক পথ ভুলে চলেছি,
    তবু্ও এগিয়ে পিছনে ফিরছি!
    জানি না এ জীবন , কেন এমন?
    অচেনা এ ধরণী, সারাক্ষণ অনুরণন!
    জানি থামবে পথচলা
    উড়ছি ধূলোর মতো
    জানি ভাঙবে সকল খেলা।
    তবুও জোছনার কবিতায়
    দাঁড়িয়ে আছি আঙিনায়।
    রক্তে মিশেছে যুদ্ধ
    মানুষ অবরুদ্ধ
    শক্তি দিয়ে হচ্ছে শাসন
    মানুষ মরছে , মরছে জীবন:
    অসুর করছে বিশ্ব -শাসন।
    আবার যাচ্ছি কুয়াশায়
    মিলিয়ে যেতে তমসায়
    শূন্যে পরে থাকে সব
    শূন্যে ফিরে আসি ।
    কিছুই থাকেনা চিরকাল
    জীবন ভালোবাসি।

    3
    2 Comments
Skip to toolbar