-
তোমাকে খুঁজছি বহুদিন
হয়তো-বা পাশেই ছিলো
দৃষ্টি বৈষম্যে ছিলাম দৃষ্টিহীন!
এখনো দীর্ঘ সময়
অন্ধ অসময়:
চেপেছে ঘাড়ের ওপর,
তোমার নেই খবর।
অপেক্ষা, আর কতদিন?
সময় চলেছে ধেয়ে
কখন কখন দেখবো ” ছুঁয়ে ”
কখন জানবো আমিও” স্বাধীন”!
সহজ মন নেই চোখে নেই
সহজ জীবন চেয়ে
জানি কোন লাভ নেই।
তবুও-তো এ-ই জীবন
চেয়েছিলো সহজ সমীকরণ ;
যোগবিয়োগ ভুলভাল
যেমনতেমন কপাল
দোষগুণ আগুন কিছু নেই
জানি আমিও আমি নেই
নিগুঢ় রহস্য শুধু
এ জীবনে আমি সে-ই!5 Comments
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com
mohosin Ali
@mohosinali
ইমরাউল কায়েস
@imraulkayes94k30
Mojib Rsm
@mojibrsm
Md Abdullah
@mdabdullah


আমাকে খোঁজো না তুমি বহুদিন-কতদিন আমিও তোমাকে
খুঁজি নাকো;- এক নক্ষত্রের নিচে তবু-একই আলোপৃথিবীর পারে
আমরা দুজনে আছি; পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়,
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়,- জীবনান্দকে মনে পরে গেলো।