-
কবিতার আসরের নিঃসঙ্গ কবি
শ্রাবন ফাহাদকবিতার আসরে আজ আমি বড্ড একা,
আজ আর নেই অঙ্গে অলংকারের বাহার।
নেই আর রূপকের ছড়াছড়ি,
নেই উপমা কারি কারি,
শব্দেরা আজ মুখ ফিরিয়েছে,
কলমটাও বড্ড ভারী।আমি এক নিঃস্ব কবি, হারিয়েছি সর্বস্ব,
কবিতার আসরের কেউ আজ আমাকে
আর খোঁজে না, তাকায় না আমার মুখের দিকে,
আমার নীরবতা আজ চাপা পড়ে অন্যের কোলাহলে।যে শব্দে একদিন আঁকতাম স্বপ্নের নীল আকাশ,
আজ সেই শব্দেই খুঁজে ফিরি এক চিলতে দীর্ঘশ্বাস।
যে উপমায় সাজিয়েছি কত অচেনা অনুভব,
আজ নিজের ব্যথা লিখতে গেলেই শব্দেরা হয় নীরব।আমার কবিতার খাতায় আজ ধুলো জমে রয়,
অপ্রকাশিত দীর্ঘশ্বাসের হিসাব রাখে না কেউ।
যে হৃদয় একদিন শব্দের মিছিলে ছিল অগ্রগামী,
আজ সেই হৃদয়েই জমেছে বিস্মৃতির নামি-বেনামি।তবু কলমটা ফেলে দিতে পারি না অভিমানে,
কিছু কথা আজও বেঁচে আছে বুকের গোপনখানে।
হয়তো ফিরবে না কেউ, পড়বে না আমার লেখা,
তবু নিজের কাছে আজও আমি কবি
যদিও কবিতার আসরে আমি বড্ড একা।3 Comments
Friends
রমজান বিন মোজাম্মেল
@puraton2010pata
শাহরিয়ার।
@shahiar
বিষণ্ন সুমন
@logolabbd
Tonzim Sumon
@tonzimsumon
Ashik Mokami
@ashikmokami
মামুনর রশীদ রাজু
@mamunorrashidrazzu
মো আলেফ শরীফ
@alefsharif
এমএম রহমান
@mashiurrahman
Azaha Sultan
@azahasultan

Shrabon, আপনার লেখার এই লাইনটি খুব ভালো লেগেছে— “আজ সেই শব্দেই খুঁজে ফিরি এক চিলতে দীর্ঘশ্বাস।” লেখাটা পড়ে একদমই মনে হচ্ছে না যে আপনি একা, কারণ প্রতিটি শব্দে মনের গভীর অনুভূতিগুলো খুব সুন্দর ফুটে উঠেছে। এমন আবেগপ্রবণ লেখাগুলো লিখে যাওয়া চালিয়ে যান, আমরা কিন্তু ঠিকই আপনার নতুন লেখার অপেক্ষায় থাকব।