-
“অপেক্ষা”
কলমেঃএস.এম রুবেলরুদ্র এই রুদ্র তুই কি আমার জষ্ট্যের কদম ফুল হবি ?কত ইচ্ছে, তুই আমার কদম হবি। আমি হবো তোর কৃষ্ণচূড়া। রুদ্র তুই কদমের ধূসর বর্ণ হয়ে আমার তরে সুবাস ছড়াবি। আমি কৃষ্ণচূড়া লাল রংঙ্গে তোর ধূসর বর্ণ রাংঙ্গিয়ে দেবো।
ফাল্গুনে শাড়ির আচঁল উতলা হয়ে যখন বাতাসে দুলে ঠিক তখনই রুদ্র ঠিক তখনই তোকে কাছে পেতে ভিষণ ইচ্ছে করে।ইচ্ছে করে তুই এই ফাল্গুনে হলুদ পাঞ্চাবী পরে আমায় নীল শাড়ী পরার তাগিদ দিস আর একটি চিরকুঠ দিয়ে বলিস- কৃষ্ণচূড়ার হাসির পানে পলাস ফুলের গাথাঁমালা করিতে চাই দর্পন!রুদ্র আম্পান ঝড়ের মত রুপ তোর বারবার কেন নিতে হয়? তুই জানিস না রুদ্র আমার মনের মধ্যে যে কুড়ে ঘরটা তোর অপেক্ষায় সাঝাঁনো থাকে সারাক্ষন সেই ঘরটাকে তুই এত্ত অবহেলার চোখে দেখিস!ঝড়ো হাওয়ার তাণ্ডব যে সহ্য করতে পারেনা কুড়ে ঘরটি আতচ রুদ্র তোর একটু ভালোবাসা পেলেই কুড়ে ঘরটি গহীন বালুচরের মধ্যে মাথা উঁচু করে দাড়িয়ে থাকতে পারবে।
চৈত্রের খুদার্থ কাকের মত করে তোর তরে তাকিয়ে থাকি অতচ তুই আমায় তাড়িয়ে তৃষ্ণা আরোও বাড়িয়ে দিস!শ্রাবণের মেঘের মত আমার হাস্যউজ্জল মুখটি কেন কালো হয়ে থাকে সেটি যানানোর অধিকার টুকো হয়তো কখনও পাবোনা আমি রুদ্র।
আষাঢ় মাসের জুম বৃষ্টির মত আমার চোখের পানি ঝরে তবুও কোনদিন বলিনি “আমি আর পারছি না রুদ্র তুমি আমাকে মুক্তি দাও”
বৈশাখী ঝড়ের মত আচমকা বাতাসে জমে থাকা একগুচ্ছ কষ্ট উড়িয়ে দিচ্ছি প্রতিনিয়ত। এখন আমার পৃথিবীকে প্রশ্ন করলে পৃথিবী আমায় উওর দেয়;
“ভুলবুঝা যেখানে দুর্বার, সঠিকতা সেখানে বাকরোদ্ধ”হেরে গেলাম এপারে,
এখন শুধুমাত্র সত্যতার জয় দেখার অপেক্ষা।4 Comments
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
স্মৃতি রানী রত্না
@srratna1990
MD NAYEEM HASAN
@nayeem404
Md Hujaifa Towhid
@hujaifatowhid
Emotionless Rima
@emotionless-rima
Nilufar Ghani
@nilufar-ghani
আজীমি
@azeemi
মাইদুল ইসলাম বাঁধন
@maidul1989
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel


রুদ্ররা কারনে-অকারণে রুষ্ঠ হয়েই রয়।