Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 8 months ago

    কিছু কথা

    সোমা

    মানুষ যেমন সিন্দুকে
    গুপ্তধন লুকিয়ে রাখে
    আমি তেমন কিছু কথা
    লুকিয়ে রেখেছি।
    যত্ন করি, আগলে আগলে রাখি
    চোখের তারায় সাজিয়ে রাখি।

    মানুষ যেমন আলমিরাতে
    দামী কাপড় ভাঁজ করে রাখে
    আমি ও তেমন কিছু কথা
    ভাঁজে ভাঁজে গুছিয়ে রেখেছি।
    মাঝে মাঝে রোদে দিয়ে রাখি
    যাতে বদ্ধ থাকতে থাকতে গন্ধ যুক্ত না হয়ে পড়ে
    মানে স্মৃতি চারণ করি।

    ভাঁজ করা কাপড়ের মতো
    তাকে তাকে সাজিয়ে রাখি
    অতি যতনে, মনের মতনে।

    মানুষ যেমন জীবনে পাওয়া
    প্রথম উপহার অতি যত্নে রাখে
    আমি ও তেমন কিছু কথা
    মনের মধ্যে যতন করে
    লালন পালন করেছি, করে চলেছি।

    কিছু কথা অমর হয়ে থাকে
    মনের মণিকোঠায়।
    হৃদয় হরণ করে যে হারিয়ে গেছে জীবনে
    তার জন্য রাত্রি জাগা কথার মালা
    আজো সাজিয়ে রেখেছি।
    জানি সে কখনো আমার ছিলনা
    আমার নেই, আমার হবেনা।
    তবু ও মনকে বোঝায়
    সে বোঝেনি
    তাতে আমার কী অপরাধ বলো?
    তার জন্য সাজানো কথাগুলো তো মিথ্যে নয় যে
    ছুঁড়ে ফেলে দেব।
    মানুষকে ভুলে থাকা যায়
    কিন্তু মনের মধ্যে একটু একটু করে জন্ম নেয়া
    সেই কথাগুলোর অসম্মান
    আমি কী করে করি বলো?
    তাকে কী ভুলে থাকা যায়? না কি সম্ভব?

    12
    16 Comments
Skip to toolbar