Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 7 months ago

    অনামিকা

    চলতে চলতে কখনো
    পথ হারিয়ে যায়
    তবুও পেছনে ফিরে তাকানোর
    না থাকে উপায়।
    এই যে জীবনের রীতি
    শুধু অজানা পথ চলা
    হোঁচট খেতে খেতে
    পার হয় জীবন ভেলা।
    অসীমের ভিড়ে তবুও খুঁজে নিতে চায় মন
    কে আমি বলো? খুঁজি ফিরি সারাক্ষণ ।
    অনুত্তর কখনো নিজেও উত্তর হয়
    কাঁদতে কাঁদতে হাসি,পরাজয় ভুলে জয়।
    থাক না সব পেছনে পড়ে, আমি চলি সম্মুখে
    নাই বা পেলাম রাশি রাশি, সাজানো স্বপ্ন সুখে দুখে।
    এই হউক মোর পরিচয়
    চাই না নাম যশ,বাড়তি কিছু বলা
    আজ থেকে হলাম অনামিকা
    কূল, কিনারাহীন হয়ে তরী ছুটে চলা।
    সোমা

    7
    3 Comments
Skip to toolbar