-
সময়ের খোঁজে
সোমা
শুভ্র স্নিগ্ধ ভোরের আলো পেরিয়ে
বিকেলের শ্রান্ত বেলায়
ক্লান্ত গেহে কিছুটা সময় খুঁজি
একটু খুঁজে নিতে আমায়।
অফুরান শত কাজের ভিড়ে
খুঁজি ফিরি বারে বারে
তবুও যেন অধরা সময়
আসে না যে আমার দ্বারে।
লুকোচুরি খেলা করে
ভুলিয়ে রাখে কাজের মাঝে
সকাল গড়িয়ে হয় যে বিকেল
আবার বিকেল গড়িয়ে হয় সাঁঝে।
চোখের পলকে দুরন্ত সময়
শেষ হয় প্রতি পলে
আমি ও শ্রান্ত, ক্লান্ত শেষে
নিজেকে ভুলি কাজের ছলে।
ভাবি সময় যে পরম বন্ধু মোদের
হয়তো ধরা দিতে নাহি চায়
বিবেক হয়ে বলে করে যাও কাজ
পরিণামহীন চিন্তায়।
যার ভাগ্যে যা লেখা আছে
তা যে জীবনে হবেই হবে
মিছে সময় খুঁজে ফিরে
কেন তবে দুঃখ পাবে?
এই যে বন্ধু সময় তোমায়
দিলাম প্রতি কাজের ফাঁকে
আলাদা করে কিছুটা সময়
দিতে চায় না শুধু তোমাকে।
বেঁচে থাকায় মূখ্য সময়
করো কাজ যতো পারো
ফুরোবে সময় জীবনে সবার
তখন কিছুই করার থাকবেনা কারো।
কিছুটা সময় পাবো ভেবে
মরিয়া হয়ে ভাবো সবে
করতে পারবো অনেক কিছু
কিছুটা সময় যবে পাবে।
জানা অজানায় কত যে সময়
ব্যর্থ হয় মিছে কাজে
ভাগ্যে পাওয়া এইটুকু সময়
কাজে লাগাও মহৎ কাজে।
নিজের জন্য ভাবতে ভাবতে
কখন যে বেলা শেষ হবে
বেলা শেষে তখন কাঁদবে বসে
হায়! হায়! এখন আমার কী হবে!
যাই পাবে সময় তাই কিছুটা সময়
করে যাও সদা কাজ
সংকুচিত মন দাও বিসর্জন
সদা ভয়, সদা লাজ।14 Comments-
-
-
-
-
@SOMA-CHOWDHURY7YAHOO-COM আপনি ও ভালো থাকবেন।
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 March 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
Jannatun Nur
@jannatun-nur
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
তুবা
@zariyaat
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali



সুন্দর লিখেছেন।