-
বহুদিন তারা দেখি না
তাই বলে আকাশের দিকে চাই নি
এমনও নয় ।
মূলত চাঁদের দিকে তাকিয়ে
থাকতে থাকতে ,
অঝোর জোছনা
মাখতে মাখতে ,
তারাগুলো মুছে গেছে –
তাই বলে আকাশ ছেড়ে চলে গেছে
এমনও নয় ।
মূলত মানুষ ছাড়া অন্য বস্তুরও আছে অভিমান
তারাগুলো এখন পুড়ছে –
কান্না তাদের ছেয়ে গেছে বুঝি
নদীস্রোত ,গম্ভীর সমুদ্র ,ধানক্ষেতে
নির্ঝর ,নিকুঞ্জে ছেয়ে গেছে
তাই বলে ডাকলে ফিরে চাইবে না
এমনও নয় ।
————————————8 Comments
Friends
অভিমানী মন
@ovimanimon
মোঃ মুহিউদ্দীন
@md-muhiuddin
আ.ক.ম. আবু সাইদ
@a-k-m-abu-syed
আবুল হাসনাত
@abul-hasnat
Shah Kamal
@kuriparahs112384
Mohammad Al-Mamun
@mohammad-al-mamun-titu
পি.কে. সরকার
@pksarker
Drako Shajib
@drako
Md Nurnabi Sarker
@nurnabi



বাহ! বেশ তো অভিমানী তারারা।