-
৫ম পর্ব (শুচি করণঃ)
আমরা আদিবাসী
সঞ্জিত তির্কী প্রণব
শিশু শুচিকরণঃ শিশুকে শুচি করণের জন্য তার জন্মের সময়কার চুল কামানো হয়। মাঝ উঠানে পূর্ব পশ্চিম লম্বা করে বিছানা বিছায়।বিছানায় এক পাশে বাটিতে জল,একটা দোনা একটা খুর রাখে।শিশুর দাদা অথবা নানা শিশুর মাথার চুল সম্পূর্ণ কামান করে চুল নামিয়ে দেয়।বর্তমান ওরাঁওরা নাপিতদের দিয়ে শিশুর মাথার চুল নামিয়ে দেয়।শিশুকে স্নান করিয়ে তেল হলুদ মাখায় ঐ দিনই শিশুকে শার্ট বা গেঞ্জি পরায়।এর আগে কেবল কাপড় দিয়ে জড়িয়ে রাখে।জন্মের চুল থাকা অবস্থায় নতুন শার্ট বা গেঞ্জি পরায় না এটা তাদের সামাজিক নিয়ম।
ছাটি অনুষ্টানঃ ছাটি অনুষ্ঠানের তিনটি উদ্দেশ্য আছে।তিনটি উদ্দেশ্য হচ্ছে প্রসূতি ও শিশুর সুচিকরণ,নাম করণ,এবং শিশুর কূল এর পরিচয় করণ।ওরাঁর সমাজের ধর্মীয় ধ্যান ধারণায় তাদের কূল রক্ষা করাই প্রধান দায়িত্ব।তাই নবজাতক শিশু কোন কূল থেকে এসেছে তা নির্ণয় করার জন্য ৬-৮দিনের মধ্যে ছাটি অনুষ্ঠান পালন করা হয়।ছাটি অনুষ্ঠান পালন না হওয়া পর্যন্ত ঐ পরিবারকে অশুচি বলা হয়।পোয়াতি নিজের ঘরের বাইরে খুব কম যান। অন্য ঘরের জিনিস পত্র স্পর্শ করেন না।
প্রসূতির শুচি করণঃ ছাটির দিন ধাত্রী ও তাকে সাহায্য কারীগন বাড়িঘর উঠান গবর জল দিয়ে লেপন দেন।প্রসূতির যাবতীয় কাপড় ধুয়ে পরিষ্কার করে।প্রসূতিকে স্নান করিয়ে তেল হলুদ মাখায়।এই অনুষ্ঠানে ধাত্রী ও তার সাহায্য কারীগণকে একটা করে শাড়ী ও কিছু টাকা দেওয়া হয়।সেই সঙ্গে পাড়ার সবাই মিলে হাঁড়িয়া খায় ও নানা ধরণের গান গায়।
শিশুর নাম করণঃ ওরাঁও সমাজে সাধারণত শিশুর জন্মের দিন অনুসারে ডাক নাম রাখে।অনেক সময় এ নামই আসল নাম হয়ে যায়।যেমন বুধবার হলে ”বুধুয়া” বৃহস্পতিবার হলে “বিরশা”শুক্রবার হলে শুকরা ইত্যাদি নামের লোক পাওয়া যায়।মেয়েদের ক্ষেত্রে বুধনী,বিরশী,শুকরী ইত্যাদি।তাদের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে নাম রাখে।গ্রামের আত্মীয় সজ্জনদের তাদের বাড়িতে নিমন্ত্রণ দেয়া হয়।নামকরণ অনুষ্ঠানে সকল প্রতিবেশি আসে।তাদের জন্য বিভিন্ন রকম খাবারের ব্যবস্থা করা হয়।সেই সাথে হাঁড়িয়া পরিবেশন চলতে থাকে।ঐ দিন শিশু কোমরে কারধানী বেঁধে দেয়।তারা সবাই শিশুর মাথায় হাত রেখে আর্শীবাদ করেন।সামর্থ্য মত সবাই শিশুকে বিভিন্ন উপহার দেয়।শিশুকে নিয়ে বিভিন্ন ধরণের তাদের ভাষায় গান করে।খাওয়া দাওয়া শেষ করে সবাই বিদায় নিয়ে চলে যায়।5 Comments
Friends
ভীষ্মদেব সূত্রধর
@vismadebsutradhar1996gmail-com
স্মৃতি রানী রত্না
@srratna1990
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Sohel Khondokar
@sodeshi-sohel
মুহাম্মদ সাইফুল ইসলাম
@mohammadsaifulislam
মোঃ তালাল উদ্দিন
@talal3944
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman


শুভ কামনা, প্রনব। অনেক বড় লেখক হও।