Profile Photo

সঞ্জিত তির্কী কাব‍্যিকOffline

  • SonjitTirkyPronob
  • নিরব কেন
    সঞ্জিত তির্কী কাব‍্যিক
    কোকিলের আহ্বান কি এখনো কর্ণে ধ্বনিত হয় নি
    কু শব্দের ধ্বনি কি পঞ্চসুরে মিশ‍্রণ হয়নি?
    বিবর্তনের প্রকৃতি কি আজ শোভা পায়নি?
    রাস্তার পাশে জ্বলে ওঠা কৃষ্ণচূড়া কি রং ছড়ায় না,
    দক্ষিণা বাতাস কি আর দরজায় আসে?
    আমের মুকুলের ছড়ানো বৃক্ষ কি আসক্তি করে,
    তবে নিরব কেন কবি আজ এই বসন্তে?
    বৃক্ষের দিকে তাকিয়ে আজ খুঁজি সেই গলাবাজকে
    কোথায় লুকিয়ে আছে সেই পঞ্চসুরের রাজা?
    তার গলা সাথে গলা মেলাব বলে বসে আছি সেই বৃক্ষের তলায়।
    শিশিরভেজা সেই বৃক্ষের শব্দ আর কি মধুর মনে হয় না
    তবে নিরব কেন কবি আজ এই বসন্তে?

    6
    4 Comments
Skip to toolbar