Profile Photo

শাহাদাতুর রহমান সোহেলOffline

  • sr.sohel
  • স্বপ্ন নিয়ে কিছু কবিতা ও কথা নীচে দেওয়া হলো:
    ……………………………………………………….

    স্বপ্নের ফেরিওয়ালা
    By সফেদ বিহঙ্গ

    স্বপ্ন ফেরি করছিরে ভাই
    হরেক রকম স্বপ্ন
    কিনবে নাকি দু চারটে
    নানান রঙের স্বপ্ন
    নানান ভাষার নানান রূপের
    কত যে ভাই স্বপ্ন

    স্বপ্ন ফেরি করিরে ভাই
    সাদা কালো স্বপ্ন আছে
    রঙিন আলোর স্বপ্ন আছে
    দুঃখভরা স্বপ্ন আছে
    খুশির আছে,হাসির আছে
    ভূতের আছে,প্রেতের আছে
    নানান রকম স্বপ্ন আছে
    কিনবে কি ভাই স্বপ্ন

    স্বপ্নজোড়া আকাশ থাকে
    বিস্বজুড়ে স্বপ্ন থাকে
    স্বপ্নে আবার প্রাপ্তি থাকে
    অপ্রাপ্তিও থাকে বটে
    স্বপ্ন ফেরি করছিরে ভাই
    কিনবে নাকি দুএকটা।

    স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে?
    দেখি না ভাই এই জগতে
    স্বপ্ন নিয়েই বাঁচতে শিখে
    জন্ম হতে মৃত্যুতে।

    স্বপ্ন ,স্বপ্ন কেউ নেবে কি স্বপ্ন
    নানান জাতের,নানান রসের স্বপ্ন
    স্বপ্ন দেখাই এই স্বপ্নওয়ালা
    কিনবে কেউ স্বপ্ন।

    কত রকম স্বপ্নরে ভাই
    কত রকম স্বপ্ন
    দুঃস্বপ্নও আছে কতেক
    তারও মূল্য কম কিছু নয়
    একই রকম মূল্য রে ভাই
    একই রকম মূল্য

    ভৌতিক কিছু স্বপ্ন আছে
    বিদঘুটে আর ভয়ঙ্কর
    রক্তিম কিছু স্বপ্ন আছে
    যুদ্ধ আর মাতঙ্কর
    দুর্যোগ ঘেরা স্বপ্ন আছে
    ধ্বংস আর প্রলঙ্কর।

    মিষ্টি কিছু স্বপ্ন আছে
    যুগল প্রেমের স্বপ্ন আছে
    সন্ধারাতের স্বপ্ন আছে
    দিবানিদ্রার স্বপ আছে
    কত রকম স্বপ্ন রে ভাই
    কত রকম স্বপ্ন

    সবুজ শ্যামল স্বপ্ন আছে
    কৃষক ভাই এর বুকের মাঝে
    বৃষ্টিভেজা স্বপ্ন আছে
    তরুলতার সবুজ প্রানে
    স্বপ্ন আছে সকল জীবের
    মানবকুলের একটু বেশি
    নীল স্বপ্নের সুতো ধরে
    যায় যে সে বহুদূরে
    মরীচিকা ভেবেই এগোয়
    মিলে গিয়ে স্বপ্ন রেখায়।

    স্বপ্ন যে ভাই আকাশকুসুম
    যায় না ছোঁয়া অস্পৃশ্য
    তবুও ভাই স্বপ্ন দেখাই
    স্বপ্নেরই ভাই করি ফেরি
    স্বপ্ন ছাড়া কি জগৎ চলে
    স্বপ্নেই তো হৃদয় দোলে।

    স্বপ্ন,স্বপ্ন কেউ নেবে কি স্বপ্ন
    নানান রঙের স্বপ্ন
    নানান রূপের স্বপ্ন
    কেউ নেবে, কেউ নেবে কি?
    স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন।
    (সফেদ বিহঙ্গ সামহোয়ারইন -এর কবি)
    …………………………………….
    একদিন স্বপ্নের দিন লিরিক্স
    – Nachiketa Chakraborty

    একদিন স্বপ্নের দিন
    একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
    একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
    এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
    একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
    এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
    সেই ভাবনায়, ভাবি মনে হয়
    দু’টি নয়নেতে ঘোর বর্ষা নামে
    সেই ভাবনায়, ভাবি মনে হয়
    দু’টি নয়নেতে ঘোর বর্ষা নামে
    আসে না ফাগুন, মনেতে আগুন
    আসে না ফাগুন, মনেতে আগুন
    এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়
    কাটেনা আর দিন
    একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
    একদিন স্বপ্নের দিন
    একদিন হঠাৎ হাওয়া
    থামিয়ে আসা যাওয়া
    প্রশ্নের জাল বুনে
    শুরু হয় চাওয়া-পাওয়া
    আজ শুধু পথ চাওয়া
    বিরহের গান গাওয়া
    ভাবনার নদী বুকে
    উজানেতে তরী বাওয়া
    শুধু সেই গান ভোলে অভিমান
    চোখে অকারণ, ঘোর বর্ষা নামে
    শুধু সেই গান ভোলে অভিমান
    চোখে অকারণ, ঘোর বর্ষা নামে
    আসে না ফাগুন, মনেতে আগুন
    আসে না ফাগুন, মনেতে আগুন
    এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়
    কাটেনা আর দিন
    একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
    একদিন স্বপ্নের দিন
    যদি এ পথ ধরে
    আমার এ মনের ঘরে
    চিঠি হয়ে অগোচরে
    আসে কেউ চুপিসারে
    চাঁদের ঐ আলো হয়ে
    আসো মোর ভাঙা ঘরে
    দেখা যায়, যায়না ছোঁয়া
    যেন গান চাপা স্বরে
    শুধু সেই গান ভোলে অভিমান
    চোখে অকারণ, ঘোর বর্ষা নামে
    শুধু সেই গান ভোলে অভিমান
    চোখে অকারণ, ঘোর বর্ষা নামে
    আসে না ফাগুন, মনেতে আগুন
    আসে না ফাগুন, মনেতে আগুন
    এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়
    কাটেনা আর দিন
    একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
    একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
    এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
    সেই ভাবনায়, ভাবি মনে হয়
    দু’টি নয়নেতে ঘোর বর্ষা নামে
    সেই ভাবনায়, ভাবি মনে হয়
    দু’টি নয়নেতে ঘোর বর্ষা নামে
    আসে না ফাগুন, মনেতে আগুন
    আসে না ফাগুন, মনেতে আগুন
    এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়
    কাটেনা আর দিন
    একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
    একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
    এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
    এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
    ………………………………………………………….
    স্বপ্নের মতো
    – মীর অনাবিল

    স্বপ্নের মতো একেকটি দিন কেটে যাচ্ছে,
    স্কুলের ড্রেস পরা স্বপ্ন,
    থ্রি কোয়ার্টার পরা,
    কলেজ ড্রেসে স্বপ্ন,
    ঢোলা জিন্স পরা।
    স্বপ্নের মতো একেকটা দিন,
    স্বপ্নের মতো জীবন।
    স্বপ্নের মতো জীবনে,
    সবাই মিছে স্বপ্ন খুঁজে।
    (মীর অনাবিল তুলটের কবি)
    ……………………………………..
    “স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না।” – ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট ড. এপিজে আব্দুল কালাম
    (সংগৃহীত)

Skip to toolbar