-
শাহাদাতুর রহমান সোহেল is with নির্বোধ সুদীপ্ত and 295 others
একটি পরাবাস্তব কবিতা:
কচুরিপানা
– শাহাদাতুর রহমান সোহেলভেনিজুয়েলার তৃণভূমিতে ময়ুরের পালকের মতো কচুরিপানার ফুল,
মুগ্ধ হয়ে দেখছিলাম — হঠাৎ মাথা তোলে ভয়াল এনাকোন্ডা!
আমাজন বেসিন থেকে গঙ্গা অববাহিকায় বিস্তার:
একটি বক মাছ শিকারে ঠায় দাঁড়িয়ে,
জলপিপি বাসা বাঁধে — লম্বা পা ফেলে হেঁটে চলে পানির উপরে,
নদীজুড়ে বহুদূরে সবুজ আস্তরণে ঢাকা জলে;
কালো রঙের ঝুলন্ত শিকড়ে পুষ্টি শোষণ চলে,
নিওচেটিনা ইচহর্নিয়া নিয়ন্ত্রণ করে তার বাড়বাড়ন্ত—
কচুরির ফুলের রেসিপি, নতুন স্বাদে টেবিলে আনছে আনন্দ:
অনেক দেখে শেষে, অবশেষে ঘুমের দেশে —
এক বিশাল কচুরিপানার ফুল, মাথা তোলে আশ্চর্য ক্লেশে;
ভয়াল এনাকোন্ডাকে গিলে ফেলে, মাংসাশী উদ্ভিদের বেশে।এ কবিতাটি নিয়ে কিছু কথা: ১) এটি একটি পরাবাস্তব কবিতা – এতে চিত্র ও চিত্রকল্প রয়েছে। অধিকন্তু এটি একটি প্রতীকি কবিতাও: জীবনের বাস্তবতা হলো একসময়ে দুর্বল শক্তিও ভয়াল দানবকে গ্রাস করে নেয়। ২) এ কবিতায় অন্তমিল, মধ্যমিল ও অমিল ইত্যাদি মিলে একটি শংকর গদ্য কবিতা হয়েছে।
4 Comments
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
সেজান খান
@shezankhan
Nur Mohammad -নূর মোহাম্মাদ
@mohammad12
দেবজীৎ ঘোষ প্রীতম
@debojit
মোস্তফা কামাল সাকি
@mostofakamal
Fatema-Kasem
@fatema-kasem
মুনতাছির আহমেদ
@moontasirahmed
তিতা ফুল
@nadia1



তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!