-
পরাবাস্তব কবিতা:
সুবাসের সংলাপে
– শাহাদাতুর রহমান সোহেলহঠাৎ এক বিকেলে লেবু ফুলের ঝিম ধরা শ্বাস,
শব্দহীন আলোয় ধুয়ে যায় দিনের ক্লান্তি।
গন্ধ—এক ক্ষীণ ভাষা, নরম রেশমে গাঁথা,
আলো-অন্ধকারে বুনে যায় আত্মার কল্পচিত্র।গোলাপে থাকে বিষন্ন হৃদয়ের আরাম,
ল্যাভেন্ডারের ছোঁয়ায় ঘুমে খোলে মহাকাশ।
পুদিনার ছায়ায় ফুরায় স্মৃতির ঝাঁক,
আর এলাচের ঘ্রাণে ওঠে
কোনো হারানো সান্ধ্যবেলার ডাক।দারচিনি কিংবা কমলার খোসা—
রান্নাঘরের নয়, তারা স্মৃতির অলিন্দে
জ্বেলে দেয় অলৌকিক মোমবাতি।প্রাচীন মিসরের ধূপ আর দরুদ মাহফিলের
আগরবাতি আর গোলাব জলের ঘ্রাণ,
গন্ধ এক সময়চ্যুত সাধনা—
নিঃশব্দে বলে দেয়, কে আপন, কে স্মৃতি,
কে অভিমান হয়ে হাওয়ায় মিশে যায়!গন্ধ—কেবল ইন্দ্রিয় নয়, এক অলিখিত কবিতা,
যা বলে দেয় ভালোবাসার সে সূক্ষ্মতম ভাষা
যা চোখে নয়—
শুধু নাকের পাশে হঠাৎ ধরা পড়া এক প্রিয় সন্ধ্যা।6 Comments-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 June 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
সেজান খান
@shezankhan
Nur Mohammad -নূর মোহাম্মাদ
@mohammad12
দেবজীৎ ঘোষ প্রীতম
@debojit
মোস্তফা কামাল সাকি
@mostofakamal
Fatema-Kasem
@fatema-kasem
মুনতাছির আহমেদ
@moontasirahmed
তিতা ফুল
@nadia1



আহ! সুবাস!!! অসাধারন একটা কবিতা।