Profile Photo

স্মৃতি রানী রত্নাOffline

  • srratna1990
  • আমার বাংলাদেশ
    ************* স্মৃতি রানী রত্না
    মুগ্ধ করেছ হে দেশ আমায়
    রুপ মাধুরি দিয়ে
    গর্ব আমার জন্মেছি মাগো
    তোমার মেয়ে হয়ে।
    যে দেশেতে জোনাক জ্বলে
    আঁধার ভরা রাতে
    যে দেশেতে শাপলা শালুক
    ঘুমায় একি সাথে।
    যেথায় মাঝি ভাইটালি গায়
    চাষা কাটে ধান
    যেথায় দেশের মান রাখিতে
    দিয়েছে আপন প্রান।
    যেথায় রাঁখাল বাজায় বাঁশি
    ক্লান্ত দুপুর বেলা
    যেথায় কোন নেই ভেদাভেদ
    সকল শিশুর খেলা।
    তোমার স্নেহ তোমার ভাষা
    পাব কোথায় আর
    পেরিয়ে এলে হাজারো দেশ
    সপ্ত পারাবার।
    ঐ শোনাযায় বাঁশির ধ্বনি
    নদীর কলতান
    লাঙ্গল কাধে যাচ্ছে মাঠে
    গায়েরি কৃষান।
    যে দেশেতে কোকিল ডাকে
    বসন্তের দুপুরে
    দস্যি ছেলে ঝাপিয়ে পরে
    গায়েরি পুকুরে।
    শরৎ খেলে মেঘের খেলা
    ঝরে শিউলি ফুল
    দুরন্ত কিশোরি লাফিয়ে চলে
    ছরিয়ে মাথার চুল।
    যেথায় বাবার কঠিন শাসন
    মা ডাক সুমধুর
    পাবকিনা সেদেশ কোথাও
    হাটলে এতটা দুর।
    শস্য শ্যামল চির সবুজ
    কচি ঘাসের দেশ
    সোনালী ধানের গন্ধে ভরা
    আমার বাংলাদেশ।
    তুমি আমার শুরু আর
    তুতি আমার শেষ
    তুমি আমার মায়ের মত
    প্রিয় বাংলাদেশ।।

    1 Share
    15
    12 Comments

স্মৃতি রানী রত্না

Teacher and writer

নামের ‍উপরে ক্লিক করুন Facebook: স্মৃতি রানী রত্না

নামের ‍উপরে ক্লিক করুন Email: SERETY RANY RATNA

ঠিকানায় ‍উপরে ক্লিক করুন All time address: CH94+WXC, বাউফল

Skip to toolbar