Profile Photo

স্মৃতি রানী রত্নাOffline

  • srratna1990
  • তোমাকে খুঁজি
    ********স্মৃতি রানী রত্না
    তোমাকে খুঁজি বৈশাখের

    তপ্ত দুপুরে
    তোমাকে খুঁজি জৈষ্ঠের
    ঘনঘটা মেঘের ডাকে।।

    তোমাকে খুঁজি আষাঢ়ের
    আগমনে
    তোমাকে খুঁজি শ্রাবনের
    অঝোর ধারায়।।

    তোমাকে খুঁজি ভাদ্রের
    কৃষকের কাজে
    তোমাকে খুঁজি আশ্বিনের
    শিউলি ঝড়া প্রভাতে।।

    তোমাকে খুঁজি কার্তিকের
    সোনালী ফসলে
    তোমাকে খুঁজি আগ্রহায়নের
    নবান্নের উৎসবে।।

    তোমাকে খুঁজি পৌষের
    শিশিরস্নাত সকালে
    তোমাকে খুঁজি মাঘের
    সন্ন্যাসি শীতের উচ্ছাসে।।

    তোমাকে খুঁজি ফাল্গুনের
    কোকিল ডাকা বিকেলে
    তোমাকে খুঁজি চৈত্রের
    চাতক পাখির চাহনিতে।।

    তোমাকে খুঁজি আমরণ
    যদি পাই কোন ক্ষণে
    তাইতো তোমাকে খুঁজি
    গোপনে সঙ্গোপনে।

    18
    19 Comments

স্মৃতি রানী রত্না

Teacher and writer

নামের ‍উপরে ক্লিক করুন Facebook: স্মৃতি রানী রত্না

নামের ‍উপরে ক্লিক করুন Email: SERETY RANY RATNA

ঠিকানায় ‍উপরে ক্লিক করুন All time address: CH94+WXC, বাউফল

Skip to toolbar