Profile Photo

স্মৃতি রানী রত্নাOffline

  • srratna1990
  • মধ্যবিত্ত
    ********স্মৃতি রানী রত্না

    চাহিদা আছে সামর্থ্য নাই
    জীবন চলে দ্বন্দে,
    হাজার স্বপ্ন কাধে নিয়ে
    আশায় যে বুক বান্ধে।।

    মা সন্তানকে ভালো রাখতে
    মিথ্যা বলে যায়,
    হাজার রকম চাওয়া গুলো
    নিমিষেই বলিদেয়।

    না পারে ভালো থাকতে
    না পারে খারাপ,
    হাজার কষ্ট বুকে নিয়ে
    সুখে থাকার ভাব।।

    পকেটে টাকা না থাকলেও
    বুকে থাকে স্বপ্ন সাধ,
    সবার সাথে তাল মিলিয়ে
    তাদের চলা অসম্ভব।।

    পুরো মাসেই মানিব্যাগ
    টান পোড়নে চলে,
    পরের মাসে কিনবো জুতো
    বাবা হেসে বলে।।

    মা বলে মানিয়ে নাও
    সংসারের সাথে,
    কিছুই যে করার নাই
    কাজ কর নিজ হাতে।।

    দাদা বলে খরচ করবি
    নিজের মত করে
    নাথাকলে আর কোন কিছু
    চাইবি নাকো পরে।

    প্রেমিক বলে কিপটা ভিষন
    ওর সাথে চলেনা
    একদিনেও আমায় কিছু
    উপহার দিলনা।।

    সমাজ বলে উদাসিন
    মস্ত অহংকারী,
    কে জানে কি চাকরি করে
    ভাব দেখায় তারি।।

    দায়িত্ব বোধের হাতকরা
    পরে নিজের হাতে,
    যুদ্ধ করে প্রতি নিয়ত
    বাস্তবতার সাথে।।

    বয়সটা শখের হলেও
    অভাব থাকে টাকার,
    জীবনটাকে বাঁচিয়ে রাখা
    খুবই কষ্টকর।।

    স্বপ্ন যখন দুহাত তুলে
    আকাশ ছুতে চায়,
    মধ্যবিত্তের সকল আশা
    মাটিতে লুটায়।।

    বাবা কাঁদে একা একা
    পায়না খুজে কারন,
    শতকষ্ট মনে থাকলেও
    চোখে জল আসা বারন।।

    কিছু চাহিদা কিছু অপ্রাপ্তি
    কিছুটা ত্যাগের দান,
    এই সমাজের মধ্যবিত্তরা
    হয়ে রবে মহীয়ান।।

    দুঃখের হিসাব কষিয়া কষিয়া
    ভেবে মরে এই চিত্ত,
    অভিযোগ করে কিবা হবে
    আমি যে মধ্যবিত্ত।।

    18
    17 Comments

স্মৃতি রানী রত্না

Teacher and writer

নামের ‍উপরে ক্লিক করুন Facebook: স্মৃতি রানী রত্না

নামের ‍উপরে ক্লিক করুন Email: SERETY RANY RATNA

ঠিকানায় ‍উপরে ক্লিক করুন All time address: CH94+WXC, বাউফল

Skip to toolbar